বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মেঘনার ঘূর্ণিস্রোতে ৪৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

মেঘনার ঘূর্ণিস্রোতে ৪৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

চাঁদপুরের মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্টসহ ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১০ আগস্ট ) দুপুরে নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেডে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিষয় নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি আজমগীর হোসাইন।

স্থানীয়রা জানান,আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরে চাঁদপুর নদীবন্দরে প্রবেশের মুখে এবং শহরতলীর বাগড়া বাজার ঘাটে পৌঁছানোর আগেই বড় স্টেশন মোলহেড সংলগ্ন মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ট্রলারটির সুকানি হিসেবে দায়িত্বে ছিলেন আইয়ুব আলী। তবে স্থানীয় মাঝিদের তৎপরতায় ট্রলারে থাকা চার আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার সাথে সাথেই আশপাশের নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে এসে ট্রলারের সুকানিসহ চার আরোহীকে নিরাপদে উদ্ধার করেন।

চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর বলেন, কোম্পানির সিমেন্টের ক্ষতিপূরণ হয়তো হিসাব করা যাবে, কিন্তু ট্রলার মালিক হানিফ বেপারীর একমাত্র সম্বল ট্রলারটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে এই ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা কামনা করছি।

চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি আজমগীর হোসাইন বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রলারটি ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্ট ছিল। ট্রলারটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নত...

২০২৬-০৯-২৯ ১৫:১৫

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩