মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মীরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট ফ্যাক্টরির পরিত্যক্ত গার্ডরুম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুমে অর্ধবসা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি মীরসরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিস্কুট কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মৃত। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ওই কারখানার একজন পাহারাদার সকালে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও

মানিকগঞ্জে মহাসড়কে ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন গুরুতর আহত

সারা দেশ

মানিকগঞ্জে মহাসড়কে ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন গুরুতর আহত

মানিকগঞ্জের গোলড়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেছে। এতে ২ শি...

২০২৬-০৭-০৭ ১৮:০৬

ফেনীতে ডিএনসির জোড়া অভিযান: ১৭ শত ইয়াবা ও চোলাই মদসহ আটক ২

সারা দেশ

ফেনীতে ডিএনসির জোড়া অভিযান: ১৭ শত ইয়াবা ও চোলাই মদসহ আটক ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. ইসলাম (৫০) ন...

২০২৬-০৭-০৭ ১৬:৫৮

সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশ

সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় "সম্প্রীতির ঐক্যতানে, গাহি সাম্যের গান" প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ওর‌্যা...

২০২৬-০৭-০৭ ১৬:৫৭

৫১ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় :  ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের তিন কর্মচারী গ্রেফতার

সারা দেশ

৫১ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় : ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের তিন কর্মচারী গ্রেফতার

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাক...

২০২৬-০৭-০৭ ১৬:৫৪

দুমকিতে পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সারা দেশ

দুমকিতে পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

রাজিব সুজন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে একটি পিকআপ ভ্যানের গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব...

২০২৬-০৭-০৭ ১৬:৪৭

সাটুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

সারা দেশ

সাটুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি রক্...

২০২৬-০৭-০৭ ১৬:৪৬