বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষে মো. আলাউদ্দিন (৩৭) নামে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের সৈদালী এলাকাঢ এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনসার কর্মকর্তা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার আবুল কাশেম এর পুত্র।

জানা যায়, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ওই আনসার কর্মকর্তা আলাউদ্দিন মোটরসাইকেল নিয়ে পরিদর্শনে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্টোদিক থেকে আসা দ্রুত গতির অটো রিকসার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হলে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় শিকার এক আনসার কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। এখানে আনার পূর্বে তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশ প্রশাসন পরবর্তী করনীয় সম্পন্ন করছেন।

এবিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ডিউটিতে যাওয়ার সময় উপজেলা আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। অভিযুক্ত অটোরিক্সা থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩