বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে বিএনপি নেতার অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার, উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন

মীরসরাইয়ে বিএনপি নেতার অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার, উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন

মীরসরাই প্রতিনিধি প্রতিনিধি:- চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিএনপি নেতার ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করা একটি গ্রামীণ সড়কের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় আদর্শ গ্রামে সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল হোসেন ফরহাদ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মারুফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন।

জানা যায়, জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সোনাপাহাড় আদর্শগ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান নিজের অর্থায়নে সড়কটি সংস্কার করেন। সংস্কার কাজ শেষে এমপি নুরুল আমিন গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, 'আপনারা বিএনপি সরকারকে নির্বাচিত করে উন্নয়নের সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।'

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, নিজামউদ্দিন বিএসসি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ খান, ইউনিয়ন বিএনপির সদস্য শিপনসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আরও

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিয়ের পর যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড ঢেলে নির্যাতনের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) দীর্ঘ নয় বছর মৃত্যুর সঙ্গে লড়ে অবশ...

২০২৬-০৯-১৬ ১৭:৩৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশে...

২০২৬-০৯-১৬ ১৭:৩৪

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

সারা দেশ

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তি...

২০২৬-০৯-১৬ ১৭:৩০

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দা...

২০২৬-০৯-১৬ ১৭:১৫

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

সারা দেশ

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জ...

২০২৬-০৯-১৬ ১৬:২৫