শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

এম জাবেদ হোসাইন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারা দেশ

মীরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের মীরসরাইয়ে পিতৃ পরিচয়হীন ভূমিদস্যু কর্তৃক পালিত বাবার জমি জবর দখলের প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। শনিবার ৩রা অক্টোবর সকালে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম তার লিখিত বক্তব্যে বলেন, আমি মীরসরাইয়ের মধ্যম মায়ানি এলাকার ৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার পৈতৃক স্বত্বদখলীয় সম্পত্তি রক্ষার্থে এবং একদল প্রভাবশালী ভূমিদস্যুর নির্মম নির্যাতন ও আইন অমান্য করাী পতিত আওয়ামীলীগের দোসর সাবেক এমপির পিএস মোহাম্মদ হাসান ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য সাজেদা আক্তারের অত্যাচার থেকে রক্ষা পেতে সকলের সহযোগিতা কামনা করছি। তাদের ধারাবাহিক ভূমি দখলের পাঁয়তারা হলো আমার নিজস্ব মালিকানাধীন শত বছরের পুরনো ও দখলীয় জায়গা দকলের প্রতিবাদে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা (১৭৬/১৬ ও ১২০/২২) চলমান রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত উক্ত জমিতে অনধিকার প্রবেশ ও কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেন।

২০২৬-১০-০৩ ১৬:৫১

সারা দেশ

আওয়ামী লীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে মিরসরাইয়ে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষকদল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষকদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিরসরাই প্রেসক্লাব চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ‎‎উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হানিফ মিঝির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক। ‎‎সমাবেশে উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মিরসরাই সংসদ সদস্য নুরুল আমিন এমপির নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা কৃষকদল ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবে। একই সাথে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।‎‎এসময় উপজেলা, ইউনিয়ন পৌরসভা ও ওয়ার পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৬-০৯-২৩ ২২:৫১

সারা দেশ

মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৬-০৯-২০ ১৬:৩৮

সারা দেশ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

২০২৬-০৯-১৫ ১৫:১৪

সারা দেশ

চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের: মীরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার

চট্টগ্রামের মীরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে বাড়ি ফেরার পথে সাংবাদিক কামরুল ইসলামের (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে।

২০২৬-০৯-০৩ ১৪:৩০

সারা দেশ

মীরসরাইয়ে বিএনপি নেতার অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার, উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন

মীরসরাই প্রতিনিধি প্রতিনিধি:- চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিএনপি নেতার ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করা একটি গ্রামীণ সড়কের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

২০২৬-০৭-৩১ ১৯:০৩

সারা দেশ

মীরসরাইয়ে মোটরসাইকেল-ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক-পিকআপের সাথে সংঘর্ষে সালাউদ্দিন (৪০) নামে যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মাস্টারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

২০২৬-০৭-২৩ ১৫:২৯