শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: শি জিনপিং

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এ অঞ্চলের মানুষের জন্য ‘গুরুতর ক্ষতি’ বয়ে এনেছে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। চলমান যুদ্ধ ওই অঞ্চলের মানুষের জন্য গুরুতর ক্ষতি ডেকে এনেছে।

সিনহুয়ার প্রতিবেদনে শি জিনপিংয়ের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

ব্রিকস সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নেন।

মধ্যপ্রাচ্যে সংঘাত চলার মধ্যেই শি জিনপিংয়ের এই মন্তব্য এলো। ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতা যখন বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে প্রভাব ফেলছে, তখন ব্রিকসের মঞ্চে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করলেন চীনা প্রেসিডেন্ট।

সূত্র: সিনহুয়া

আরও

ট্রাম্পের হুমকি উড়িয়ে মোদি-পুতিন-পেজেশকিয়ানের জোরালো বার্তা

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকি উড়িয়ে মোদি-পুতিন-পেজেশকিয়ানের জোরালো বার্তা

বিশ্ব অর্থনীতির পুরনো হিসেব-নিকাশ পাল্টে দিয়ে এক নতুন ব্যবস্থার পথ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একচ্ছ...

২০২৬-০৯-১১ ২২:৪০

ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-পুতিনের বৈঠক, যে আলোচনা হলো

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-পুতিনের বৈঠক, যে আলোচনা হলো

সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিকস সম্ম...

২০২৬-০৯-১১ ২২:৩১

সপ্তাহের মধ্যে আশ্বাস না মিললে ফের আন্দোলনের হুঁশিয়ারি ওয়াংচুকের

আন্তর্জাতিক

সপ্তাহের মধ্যে আশ্বাস না মিললে ফের আন্দোলনের হুঁশিয়ারি ওয়াংচুকের

লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা, সাংবিধানিক সুরক্ষাসহ বিভিন্ন দাবি নিয়ে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্পষ্...

২০২৬-০৯-১১ ২২:১৯

দিল্লিতে শব্দ কমাতে বলায় মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক

দিল্লিতে শব্দ কমাতে বলায় মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা

ভারতের দিল্লিতে বাড়ির বাইরে উচ্চ শব্দ ও মদ্যপানের প্রতিবাদ করায় একদল ব্যক্তির হামলায় ৫৪ বছর বয়সী এক মণিপুরি সংগীতশিল্পীর...

২০২৬-০৯-১১ ২১:২৬

ইয়েমেনে ইরানের হস্তক্ষেপ নিয়ে রুবিওর বক্তব্য ‘মিথ্যাচার’: তেহরান

আন্তর্জাতিক

ইয়েমেনে ইরানের হস্তক্ষেপ নিয়ে রুবিওর বক্তব্য ‘মিথ্যাচার’: তেহরান

ইয়েমেনে ইরানের হস্তক্ষেপ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যকে ‘মিথ্যাচার’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে মন্ত...

২০২৬-০৯-১১ ২১:২৪

ফিলিপাইনে ফেরিতে আগুন, ৪০ ঘণ্টা পর উদ্ধার ৩০ মরদেহ

আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরিতে আগুন, ৪০ ঘণ্টা পর উদ্ধার ৩০ মরদেহ

ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪০ ঘণ্টা পর একটি ফেরি থেকে ৩০টি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শুক্রবার উদ্ধার অভিযান চা...

২০২৬-০৯-১১ ২১:১২