শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরিতে আগুন, ৪০ ঘণ্টা পর উদ্ধার ৩০ মরদেহ

ফিলিপাইনে ফেরিতে আগুন, ৪০ ঘণ্টা পর উদ্ধার ৩০ মরদেহ

ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪০ ঘণ্টা পর একটি ফেরি থেকে ৩০টি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শুক্রবার উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

এর আগে বুধবার রাতে ফেরিটিতে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে না আসায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। আগুন নেভানোর পর শুক্রবার প্রথমবারের মতো ফেরিটির ভেতরে প্রবেশ করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, সুরক্ষা পোশাক পরা উদ্ধারকর্মীরা ছোট নৌকা থেকে কালো ব্যাগে মরদেহ কোস্ট গার্ডের জাহাজে তুলেছেন। ফেরিটিতে ১৩০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন। আগুনের পর ঘন ধোঁয়া ও প্রচণ্ড তাপের কারণে এতক্ষণ ভেতরে ঢুকতে পারেননি উদ্ধারকারীরা।

শুক্রবার সকাল পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে ৮৪ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে নতুন করে ৩০টি মরদেহ উদ্ধারের পর বর্তমানে কতজন নিখোঁজ রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

দেশটির কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে ফেরিটির ভেতরের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। যাত্রীদের থাকার বার্থগুলো পুড়ে বাঁকাচোরা ধাতব কাঠামো ও ছাইয়ে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে কঙ্কালের মতো অবশেষ এবং পুড়ে যাওয়া একটি যানবাহনও দেখা গেছে।

কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবায়াব বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক ও কষ্ট তারা উপলব্ধি করছেন। মৃতদের ও তাদের স্বজনদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া রিচার্ড মার্সেলিয়ানো জানান, প্রথমে অল্প ধোঁয়া দেখা গেলেও কয়েক সেকেন্ডের মধ্যেই তা ভয়াবহ আগুনে পরিণত হয়। মুহূর্তেই আগুন পুরো ফেরিতে ছড়িয়ে পড়ে। পরে তিনি ও অন্য যাত্রীরা প্রায় দুই ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর উদ্ধার হন।

৭ হাজার ৬০০টির বেশি দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইনে দ্বীপ ও প্রদেশগুলোর মধ্যে যাতায়াতে লাখো মানুষ ফেরি ও ছোট নৌযানের ওপর নির্ভরশীল। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি প্রাণঘাতী নৌদুর্ঘটনা ঘটেছে। এর আগে জানুয়ারিতে ৩০০ জনের বেশি যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী নৌযান ডুবে ৬০ জনের বেশি মানুষ নিহত হন।

আরও

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শুক্রবার (১১ সেপ্...

২০২৬-০৯-১১ ১৫:৪৯

ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল...

২০২৬-০৯-১০ ২০:৩৫

আপাতত সম্প্রসারণ হচ্ছে না মক্কা প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক

আপাতত সম্প্রসারণ হচ্ছে না মক্কা প্রতিরক্ষা জোট

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোট আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না বলে জানিয়েছে ইসলামাবাদ। প...

২০২৬-০৯-১০ ২০:২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে ৯টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে ৯টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জর্ডানের আল আজরাকে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান, তা...

২০২৬-০৯-১০ ১৩:২১

হরমুজ সংঘাত: বিপর্যয়ের ঝুঁকিতে গোটা উপসাগরীয় অঞ্চলের পরিবেশ

আন্তর্জাতিক

হরমুজ সংঘাত: বিপর্যয়ের ঝুঁকিতে গোটা উপসাগরীয় অঞ্চলের পরিবেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ এখন স্থলভাগ ছেড়ে সমুদ্রে ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় দুপক্ষই একে অ...

২০২৬-০৯-১০ ১০:৪৮

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় পালটাপালটি হামলা, সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় পালটাপালটি হামলা, সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাণিজ্যিক জাহাজে এ যাবতকালের সবচেয়ে বড় পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে।

২০২৬-০৯-১০ ১০:১৪