শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। শুক্রবার কৌশলগত ময়উন বা পেরিম দ্বীপ দখলের মধ্য দিয়ে প্রণালিটির নিয়ন্ত্রণ নেয় তারা।

বাব আল-মান্দেব প্রণালির মাঝখানে অবস্থিত পেরিম দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, বৃহস্পতিবার দ্বীপটি থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর হুথি যোদ্ধাদের বহনকারী কয়েকটি নৌযান সেখানে পৌঁছে নিয়ন্ত্রণ নেয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, সশস্ত্র হুথি যোদ্ধারা বাব আল-মান্দেবের উপকূলীয় এলাকায় অবস্থান করছেন এবং সামরিক যান নিয়ে টহল দিচ্ছেন।

প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে এই জলপথ দিয়ে সুয়েজ খালের সঙ্গে গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের তেলক্ষেত্র থেকে উৎপাদিত তেলেরও উল্লেখযোগ্য একটি অংশ এই পথে পরিবহন করা হয়।

গত সপ্তাহে বাব আল-মান্দেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে হুথিদের অভিযান শুরুর পর কয়েক শ মানুষ নিহত এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর তেহরান হরমুজ প্রণালিতে নৌ চলাচল কার্যত বন্ধ করে দেয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়ে যায়।

হুথিদের হাতে প্রণালিটির নিয়ন্ত্রণ যাওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ চলাচলে ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি

আরও

ট্রাম্পের হুমকি উড়িয়ে মোদি-পুতিন-পেজেশকিয়ানের জোরালো বার্তা

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকি উড়িয়ে মোদি-পুতিন-পেজেশকিয়ানের জোরালো বার্তা

বিশ্ব অর্থনীতির পুরনো হিসেব-নিকাশ পাল্টে দিয়ে এক নতুন ব্যবস্থার পথ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একচ্ছ...

২০২৬-০৯-১১ ২২:৪০

ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-পুতিনের বৈঠক, যে আলোচনা হলো

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-পুতিনের বৈঠক, যে আলোচনা হলো

সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিকস সম্ম...

২০২৬-০৯-১১ ২২:৩১

সপ্তাহের মধ্যে আশ্বাস না মিললে ফের আন্দোলনের হুঁশিয়ারি ওয়াংচুকের

আন্তর্জাতিক

সপ্তাহের মধ্যে আশ্বাস না মিললে ফের আন্দোলনের হুঁশিয়ারি ওয়াংচুকের

লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা, সাংবিধানিক সুরক্ষাসহ বিভিন্ন দাবি নিয়ে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্পষ্...

২০২৬-০৯-১১ ২২:১৯

দিল্লিতে শব্দ কমাতে বলায় মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক

দিল্লিতে শব্দ কমাতে বলায় মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা

ভারতের দিল্লিতে বাড়ির বাইরে উচ্চ শব্দ ও মদ্যপানের প্রতিবাদ করায় একদল ব্যক্তির হামলায় ৫৪ বছর বয়সী এক মণিপুরি সংগীতশিল্পীর...

২০২৬-০৯-১১ ২১:২৬

ইয়েমেনে ইরানের হস্তক্ষেপ নিয়ে রুবিওর বক্তব্য ‘মিথ্যাচার’: তেহরান

আন্তর্জাতিক

ইয়েমেনে ইরানের হস্তক্ষেপ নিয়ে রুবিওর বক্তব্য ‘মিথ্যাচার’: তেহরান

ইয়েমেনে ইরানের হস্তক্ষেপ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যকে ‘মিথ্যাচার’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে মন্ত...

২০২৬-০৯-১১ ২১:২৪