শুক্রবার, ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য থেকে ফিরে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস ফোর্ড

মধ্যপ্রাচ্য থেকে ফিরে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস ফোর্ড

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দীর্ঘ প্রায় ৩০০ দিনের বেশি সময় মধ্যপ্রাচ্যে অবস্থানের পর যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, আগামী কয়েক দিনের মধ্যে রণতরিটি মধ্যপ্রাচ্য ত্যাগ করবে এবং মে মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নিজস্ব নৌঘাঁটিতে পৌঁছাবে।

প্রতিবেদনে বলা হয়, চলমান অভিযানে ইউএসএস ফোর্ডের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সঙ্গে উত্তেজনা পরিস্থিতি মোকাবিলা এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো-কে গ্রেপ্তারে সহায়তা করা। একই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি রণতরি মোতায়েন থাকায় সেখানে সামরিক উপস্থিতি বৃদ্ধি পায়।

গত বছরের জুনে নরফোক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করা এই রণতরি টানা প্রায় ১০ মাস সমুদ্রে অবস্থান করে ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সময়ে দীর্ঘতম মোতায়েনের রেকর্ড গড়ে।

ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজের তথ্য অনুযায়ী, এর আগে করোনা মহামারির সময় আরেকটি রণতরি ২৯৪ দিন সমুদ্রে অবস্থান করেছিল, যা এবার ইউএসএস ফোর্ড ছাড়িয়ে গেছে।

আরও

বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক

বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একটি হাসপাতাল কমপ্লেক্সের ৮ ফুট (২.৫ মিটার) উঁচু দেওয়াল ধসে সাতজন নিহত হয়েছেন।...

২০২৬-০৪-৩০ ১১:৫৭

ইরান এবং ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হতে পারে : ট্রাম্প

আন্তর্জাতিক

ইরান এবং ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হবে ব...

২০২৬-০৪-৩০ ১১:৫১

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

আন্তর্জাতিক

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করে একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছাতে সম্প্রতি ৩টি স্তর বা পর্যায়ের নতুন একটি প্রস্তাব...

২০২৬-০৪-৩০ ০৮:৫৯

ইরানে স্কুলে ভয়াবহ হামলা, তদন্ত চলমান জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক

ইরানে স্কুলে ভয়াবহ হামলা, তদন্ত চলমান জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের মিনাব স্কুলে গত ২৮ ফেব্রুয়ারি ভয়াবহ যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এতে এক স্কুলেই ১৭০ জন নিহত হয়।...

২০২৬-০৪-২৯ ২৩:১৭

ট্রাম্পের বক্তব্যে জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

আন্তর্জাতিক

ট্রাম্পের বক্তব্যে জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দীর্ঘ...

২০২৬-০৪-২৯ ২২:৪৬

অপেক্ষায় রেখেছে ইরান, ধৈর্য্য হারাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক

অপেক্ষায় রেখেছে ইরান, ধৈর্য্য হারাচ্ছেন ট্রাম্প

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের সংশোধিত প্রস্তাব এখনো দেয়নি ইরান। ইরান এ নিয়ে অপেক্ষায় রাখায় ধৈর্য্য হারাচ্ছেন মার্কি...

২০২৬-০৪-২৯ ২১:০৬