বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাটির নিচে পুতে রাখা স্বর্ণালংবার উদ্ধার, গ্রেপ্তার -১

মাটির নিচে পুতে রাখা স্বর্ণালংবার উদ্ধার, গ্রেপ্তার -১

মেহেরপুরের গাংনীর মুন্দা গ্রামে মাটির নীচে পুতে রাখা স্বর্ণ চুরির অভিযোগে আলাল খান(৩৬) নামে এক টাইল্স মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাংনী থানা পুলিশের একটি টিম সোমবার দিবাগত রাতে তাকে তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বানিয়াপাড়া বারাদি থেকে গ্রেপ্তার করে। সেই সাথে চুরি যাওয়া অলংকার মোমিন খানের শ্বশুর বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কলেজপাড়া হতে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মোমিন খান কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বানিয়াপাড়া বারাদি গ্রামের আরজান শেখের ছেলে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, মুন্দা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শাহীন কুয়েত প্রবাসী। বাড়িতে থাকেন তার বৃদ্ধা মা নার্গিস বানু ও তার দুই বোন। নিরাপত্তার স্বার্থে নার্গিস বানু তার এবং দুই মেয়ের ব্যবহৃত সোনার গয়না, নেকলেস, চুড়ি, কানের দুল, চেইন, আংটিসহ মোট ১১ ভরি ১৪ আনা ওজনের অলংকার একটি প্লাস্টিকের কৌটায় ভরে পলিথিনে মুড়িয়ে ঘরের পূর্ব পাশের সিঁড়ির কাছে মাটির নিচে লুকিয়ে রাখেন। শাহীনের বাড়িতে ৫ জন টাইল্স মিস্ত্রি কাজ শুরু করেন।

৫ জুলাই বিকেলে মিস্ত্রিরা চলে যাওয়ার পর নার্গিস বানু দেখেন মাটির নিচে রাখা গয়না নেই। বিষয়টি ছেলেকে জানালে তিনি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারেন, কাজ করার সময় এক মিস্ত্রি মাটি খুঁড়ে গয়না পেয়ে আরেকজনকে দেন, এরপর দুজন মিলে তা নিয়ে সটকে পড়েন। ফুটেজ দেখে স্থানীয়রা কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা মোমিন খান (৩৬) ও মোঃ আলালকে (২২) শনাক্ত করেন।

এ ব্যাপারে নার্গিস বানু গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। গাংনী থানার মামলা নং ১১, তারিখ-০৬/০৭/২০২৬ খ্রি. ধারা- ৩৭৯ পেনাল কোড। গাংনী থানা ও বামন্দী পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে আসামী আলাল খানকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জে পলাতক মোমিন খানের শ্বশুরবাড়ি থেকে চুরি যাওয়া গয়নার একাংশ উদ্ধার করে।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ জানান, ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে চোরাই স্বর্ণ একটা অংশ উদ্ধার করা হয়। অন্য আসামী মোমিন খানকে গ্রেফতার ও বাকি স্বর্ণালংকার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯