সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরের চ্যাংখালী সড়কে তীব্র যানজট, দুর্ভোগে হাজারও মানুষ

জীবননগরের চ্যাংখালী সড়কে তীব্র যানজট, দুর্ভোগে হাজারও মানুষ

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী জীবননগর উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড থেকে চ্যাংখালী সড়কটি দীর্ঘদিন ধরে তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কের দুই পাশে দোকানের মালামাল ও যানবাহন রাখার কারণে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সপ্তাহের রোববার ও বুধবার সাপ্তাহিক হাটের দিন যানজট চরম আকার ধারণ করে।

জানা গেছে, জীবননগর উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রায় ৭০ শতাংশ মানুষও কেনাকাটা ও বিভিন্ন প্রয়োজনে জীবননগর বাজারে আসেন। ফলে প্রতিদিনই এই সড়কে যানবাহন ও মানুষের চাপ থাকে। হাটের দিন অতিরিক্ত ভিড়ে যানজট ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী হয়।

স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে সরকারি জায়গা থাকলেও বিভিন্ন দোকানদার দোকানের মালামাল বাইরে ফুটপাত ও সড়কের পাশে সাজিয়ে রাখেন। এছাড়া ক্রেতারা তাদের মোটরসাইকেল ও বাইসাইকেল সড়কের ওপরই পার্কিং করায় যান চলাচল আরও ব্যাহত হয়। পৌর কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে।

দোকানদাররা জানান, উচ্চ ভাড়ায় দোকান নিয়ে ব্যবসা করতে হচ্ছে। দোকানের ভেতরে সব মালামাল রাখলে ক্রেতাদের নজরে আসে না। তাই জীবিকার তাগিদেই তারা বাধ্য হয়ে দোকানের বাইরে পণ্য প্রদর্শন করে রাখেন।
এদিকে সচেতন মহল বলছেন, জীবননগরের চ্যাংখালী সড়কের দুই পাশে জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠা দোকানগুলোর কারণে সড়কটি দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। জনসংখ্যা বৃদ্ধি ও যানবাহনের সংখ্যা বাড়লেও সড়ক ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না থাকায় ভোগান্তি দিন দিন বাড়ছে।

জীবননগরের চ্যাংখালী সড়কের পাশেই জীবননগর উপজেলা পরিষদ, একই সড়কে জীবননগর থানা, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক, বীমা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ দপ্তর অবস্থিত। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন কয়েক হাজার মানুষ সেবা নিতে আসেন। তাই দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭