শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

মার্চের বেতন প্রস্তাব এখনো মন্ত্রণালয়ে যায়নি, আগামী সপ্তাহে পাঠানোর পরিকল্পনা

মার্চের বেতন প্রস্তাব এখনো মন্ত্রণালয়ে যায়নি, আগামী সপ্তাহে পাঠানোর পরিকল্পনা

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে প্রস্তাবটি পাঠানোর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বুধবার থেকে মার্চ মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী শনিবার (২৮ মার্চ) পর্যন্ত। এরপর বিলগুলো যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, ঈদের ছুটির আগে ভেলিডেশন রিপোর্ট না আসায় বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু করতে দেরি হয়েছে। তবে সব প্রক্রিয়া দ্রুত শেষ করে আগামী সপ্তাহেই প্রস্তাব পাঠানোর চেষ্টা চলছে।

জানা গেছে, প্রতি মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতনের বিল জমা দেন। পরে তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক হিসাবে পাঠানো হয়।

উল্লেখ্য, বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২