সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, ‌‘শরীরে আঘাতের চিহ্ন’

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, ‌‘শরীরে আঘাতের চিহ্ন’

মাদারীপুরের রাজৈর উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী রুমি বেগমের (২৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমি বেগম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলে, মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুমির মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১২ সালে রাজৈর উপজেলার গোবিন্দপুর এলাকার রুমি বেগমের সঙ্গে শিপন মোল্লার বিয়ে হয়। তাদের সংসারে ১২, ৪ ও ৩ বছর বয়সী দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ চলছিল বলে জানা যায়।

নিহতের বড় বোন সুমি আক্তার অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। গতকাল রাত ১০টার দিকেও তার সঙ্গে কথা হয়েছে। সে কীভাবে আত্মহত্যা করে? তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

এ বিষয়ে রাজৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আরও

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

সারা দেশ

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

প্রতিদিন সকাল হলেই কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাছারী সরকা...

২০২৬-০৭-০৬ ১৯:৪৬

সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনে সহযোগিতা: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

সারা দেশ

সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনে সহযোগিতা: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষি জমি থেকে অনুমোদনহীনভাবে মাটি উত্তোলনের অনুমতি প্রদান এবং এ সংক্রান্ত অবৈধ আর্থিক ল...

২০২৬-০৭-০৬ ১৯:৪৪

গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই - এমপি বাবুল

সারা দেশ

গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই - এমপি বাবুল

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর...

২০২৬-০৭-০৬ ১৯:৪৩

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

সারা দেশ

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা। শিক্ষক মানেই জাতির নেতা। আজ সোমবার সখীপুর উপজেলা প্রশাসনের আ...

২০২৬-০৭-০৬ ১৯:৪০