রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটের পাইপ অপসারণে প্রশাসনের অভিযান

মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটের পাইপ অপসারণে প্রশাসনের অভিযান

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভরাটকাজে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মালখানগর ইউনিয়নের ফুরসাইল মৌজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানবাড়ি-সংলগ্ন এলাকা এবং ছবিছন্দা সিনেমা হলের পেছনের তিনটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সময় কৃষিজমি ও পুকুর ভরাটে ব্যবহৃত আনুমানিক ৮০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিনা অনুমতিতে কৃষিজমি ও জলাশয় ভরাট না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি ও জলাশয় সংরক্ষণ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মাহবুব পলাশ

সারা দেশ

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মাহবুব পলাশ

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তর ও আজাদী পত্রিকার মিরসরাই প্রত...

২০২৬-০৭-২৫ ২৩:২৯

মেহেরপুরে এবি পার্টির শতাধিক নেতা-কর্মীর এনসিপিতে যোগদান

সারা দেশ

মেহেরপুরে এবি পার্টির শতাধিক নেতা-কর্মীর এনসিপিতে যোগদান

মেহেরপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রায় শতাধিক নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

২০২৬-০৭-২৫ ২৩:২৫

নড়াইলে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সারা দেশ

নড়াইলে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তরকিকুল ইসলাম অভিযোগ করেছেন, তাকে ও তার পরিবারকে রাজনৈতিকভাবে...

২০২৬-০৭-২৫ ২৩:২৩

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াত নেতা ইলিয়াস মোল্লার

সারা দেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াত নেতা ইলিয়াস মোল্লার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেছেন, জুলা...

২০২৬-০৭-২৫ ২৩:২২

মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত

ক্রীড়াই আনে সম্প্রীতি ক্রীড়াই আনে বল চল সবাই খেলতে হবে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি...

২০২৬-০৭-২৫ ২৩:১৮

বাগেরহাটে কুষ্ঠরোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

সারা দেশ

বাগেরহাটে কুষ্ঠরোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

বাগেরহাটে কুষ্ঠরোগ নির্ণয়, প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠ...

২০২৬-০৭-২৫ ২৩:০৭