মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াত নেতা ইলিয়াস মোল্লার

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াত নেতা ইলিয়াস মোল্লার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তিনি বলেন, জনগণ গত ১২ ফেব্রুয়ারি যে রায় দিয়েছে, তা মেনে নেওয়া উচিত।

শনিবার সকালে সাভার পৌরসভার মামুন কমিউনিটি সেন্টারে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাকসুর সাবেক জিএস মাজহারুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল আজিজ, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসান মাহবুব মাস্টার, লুৎফর রহমান মোল্লা এবং এনসিপির ঢাকা জেলার সদস্যসচিব সালামত উল্লাহ রনি। সভা পরিচালনা করেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও সাভার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আফজাল হোসাইন।

অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তাঁরা ভারতীয় জনগণের নয়, ভারত সরকারের নেতিবাচক কর্মকাণ্ডের বিরোধিতা করেন। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে প্রাণ দেওয়া ব্যক্তিরা মাথা উঁচু করে দাঁড়ানোর বার্তা দিয়ে গেছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার সুফল ধরে রাখতে হবে। তাঁর ভাষ্য, অতীত সরকারের আমলে গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট ও টেন্ডারবাজির ঘটনা ঘটেছে। বর্তমান সরকারের সময় গুম না হলেও দলীয়করণ, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধ হয়নি বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে অন্য দেশের ‘প্রেসক্রিপশন’ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।

ইলিয়াস মোল্লা বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংশোধনের কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তিনি ৩১ দফার অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. দিদারে আলম মহসিন।

অনুষ্ঠানে জেলা জামায়াতের অর্থ সম্পাদক কবিরুজ্জামান, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, পেশাজীবী বিভাগের ইমদাদুল হক, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, এনসিপির ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক তামিম আজহার, যুবশক্তির মহিউদ্দিন শুভসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে তার বিরোধিতা করা হবে। তিনি ২০২৪ সালের আন্দোলনের অবদান স্মরণ রাখার আহ্বান জানান।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯