মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে এবি পার্টির শতাধিক নেতা-কর্মীর এনসিপিতে যোগদান

মেহেরপুরে এবি পার্টির শতাধিক নেতা-কর্মীর এনসিপিতে যোগদান

মেহেরপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রায় শতাধিক নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শনিবার বিকেলে শহরের কাসারিপাড়া এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের ফুল দিয়ে দলে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির সদর উপজেলা আহ্বায়ক আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন জেলা সাংগঠনিক সম্পাদক সৈকত হাসনাত। প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ।

বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক চর্চা জোরদার এবং জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে নতুন সদস্যরা ভূমিকা রাখবেন। তাঁরা আশা প্রকাশ করেন, এবি পার্টি থেকে আসা নেতা-কর্মীদের সম্পৃক্ততায় মেহেরপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

যোগদানকারী নেতা–কর্মীরা বলেন, দেশের পরিবর্তনের প্রত্যাশা থেকেই তাঁরা এনসিপিতে যোগ দিয়েছেন। নতুন ধারার রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করতে চান এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯