মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাগুরায় শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি

মাগুরায় শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি

মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নের বহিষ্কারের প্রতিবাদে শনিবার দুপুরে শালিখা উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মুন্সী নয়নুজ্জামান নয়ন বলেন, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার একটি অনলাইন দৈনিকে প্রকাশিত একটি ভিডিওতে শালিখা উপজেলার কৃষি প্রণোদনা কার্ড বিতরণকে কেন্দ্র করে তাকে এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করে ওই ভিডিও তৈরি করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
 

তিনি আরও বলেন, "ভিডিওটিতে আমার কণ্ঠ কিংবা উপজেলা কৃষি কর্মকর্তার কণ্ঠের কোনো মিল পাওয়া যাবে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই কেন্দ্রীয় কমিটি আমাকে বহিষ্কার করেছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।"
 

সংবাদ সম্মেলনে উপস্থিত শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কণ্ঠ নকল করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এতে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, "ভিডিওতে আমার কণ্ঠের কোনো মিল নেই। আমাকে কেউ হুমকি দেয়নি এবং এ বিষয়ে আমি থানায় কোনো অভিযোগও করিনি। আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

আরও

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

সারা দেশ

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে...

২০২৬-০৯-০১ ১৯:৪৬

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়...

২০২৬-০৯-০১ ১৮:৫৯

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মোতালে...

২০২৬-০৯-০১ ১৮:৫৮

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

সারা দেশ

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্...

২০২৬-০৯-০১ ১৮:৫৭