সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাগুরার পিএমসি নজরুল ইসলাম ওরফে মালেক বিশ্বাস শালিখায় পোস্ট অফিস কর্মচারি ভয়ংকর জালিয়াতি ফাঁস! অডিও রেকর্ড

মাগুরার পিএমসি নজরুল ইসলাম ওরফে মালেক বিশ্বাস  শালিখায় পোস্ট অফিস কর্মচারি ভয়ংকর জালিয়াতি ফাঁস! অডিও রেকর্ড

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের দেবিলা গ্রামের মালেক বিশ্বাস পোস্ট অফিসের পিএমসি পদে চাকরিতে অদৃশ্য শক্তির বলে হয়ে গেলেন নজরুল ইসলাম। এমনই অভিযোগ উঠেছে আড়পাড়া উপজেলা পোস্ট অফিসের পিএমসি পদের চাকরি করা এক কর্মচারীর বিরুদ্ধে। একই সময় এরকম ছোট পদে চাকুরী করেও সিংড়া বাজারের উপর ২ তলা বাড়ী, সিংড়া ও দেবিলাতে বেশ কয়েকটি মার্কেট ও একাধিক ব্যাংকে আয় বহির্ভুত অনেক টাকা রয়েছে বলে অভিযোগ রয়েছে। এলাকায় তিনি সুদে মালেক নামেও পরিচিত। তার পুত্র তানজিল বিশ্বাসের পাসপোর্ট পরিচয়ে পিতার নাম মালেক বিশ্বাস লেখা আছে।

এবিষয়ে আড়পাড়া উপজেলা পোস্ট অফিসের পিএমসি পদের নজরুল ইসলাম ওরফে মালেক বিশ্বাস জানান, আমার চাকরি সরাসরি না ১৯৮৪ সাল থেকে ১৯৮৭ সালে ক্যান্ডিডেটের মাধ্যমে চাকরি হয়। সিংড়া তিলখড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করি। এরপর সিংড়া তিলখড়ী স্কুলের সায়েন্সের শিক্ষক তপনবাবু স্যার জাগলা এইচ এম স্কুলে চলে যায়। তপন বাবুর পরামর্শে ও সেই নিয়ে যায় জাগলা এইচ এম স্কুল থেকে ১৯৮৪ সালে এসএসসি পরীক্ষা দিয়ে আবারো ফেল করি। তারপর ৯ম ও ১০ম শ্রেণির স্কুল সার্টিফিকেট দিয়ে পোস্ট অফিসে ৪ নম্বর ক্যান্ডিডেট প্রথায় চাকরি হয়। আমার ছেলে ও মেয়েদের সর্বনাশ হয়ে গেছে, আমি ভোটার আইডি কার্ড দিব না এটা দেওয়া যায় না। আপনি সাংবাদিক আপনার ভোটার আইডি কার্ড দেন আমার কাছে ৩ লাখ টাকা লোন করাতে পারি তাই আমার ভোটার আইডি কার্ড দিব না। পত্রিকায় আমার নিউজ হতে পারে এটা ঠিক আছে আর আমার ছেলে মেয়ের জীবন অন্ধকার হয়ে গেছে ছেলে মেয়ের ঘটনায় আমি ধ্বংস হয়ে গেছি। ছোটবেলায় বাপ মার নাম দেওয়া ছিলো মালেক বিশ্বাস। সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করলাম মালেক বিশ্বাস নামে এই স্কুলে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পড়ালেখা করে ৯ম শ্রেণিতে রেজিষ্ট্রেশন করলাম নজরুল ইসলাম নাম দিয়ে। সম্ভবত মনে হয় ১৯৭৯ অথবা ১৯৮০ অথবা ১৯৮১ সালে ৮ম শ্রেণি পাশ করি। চাকরি পিএমসি পদে এরশাদ সরকারের আমলে চাকরি হয় ভালোর জন্য নবম ও দশম পাস সার্টিফিকেট দেই। আর আওয়ামীলীগ আমলে এসে সেই চাকরি পাকাপোক্ত হয়। সুদে ব্যবসা করা এগুলো নিয়ে লোকজন বাজে কথা বলতো আপনি শুনে দেখবেন একজন ভালো ব্যবসায়ী ছিলাম। মাত্র ১৭ হাজার টাকা বেতন পদ তো কুমা আমার উপজেলার পোস্টমাস্টার স্যার অত কিছু বোঝেনা। বড় ভাই মোহাম্মদ, মেজ ভাই উমর, সেজো ভাই জুমর, নওয়া মালেক, খালেক ও ছোট ভাই আলেক মানষী টিটকারি মারতো নাম নিয়ে তাই তিলখড়ী স্কুলে নাম দিল অষ্টম শ্রেণী পাশে তবে রেজিস্ট্রেশন করেছিলাম নজরুল ইসলাম নামে। ভোটার আইডি কার্ডে আমার নাম নজরুল ইসলাম কিন্তু ছেলেমেয়েরা শোনে না তারা মালেক বিশ্বাস নাম ব্যবহার করে। আর আমি আপনাকে আমার কোন সার্টিফিকেট, জন্ম সনদ, ভোটার আইডি কার্ড, চাকরির পরিচয় পত্র সহ কোনো কাগজপত্র দিবোনা বা দেখাবো না আপনি পারলে আমার স্যারদের কাছ থেকে নেন।

মাগুরা প্রধান ডাকঘর পোস্টমাস্টার মুকুল চন্দ্র বিশ্বাসকে বিষয়টা জানালে তিনি বলেন, ওই নজরুল ইসলামের মাথায় বেশ সমস্যা আছে। কখন কি বলে আমরাও ভালো করে বুঝিনা। যশোর বিভাগীয় অফিসে সবকিছু সংরক্ষিত থাকে আর আড়পাড়া বরাবর মহিতোষ মন্ডলের কাছে তথ্য ফরম পূরণ করে যাবতীয় ডকুমেন্টস চাইতে পারেন। আর নজরুল ইসলামের নিয়োগের কর্মকর্তা ছিল আলাদা উনার নিয়োগের সময় কে ছিল তা আমি জানিনা, আর তার মাথায় সমস্যা আছে উল্টাপাল্টা কথা বলে। আপনি আপনি আড়পাড়া পোস্ট অফিসের শালিখা উপজেলা পোস্টমাস্টার মহিতোষ মন্ডল এর সাথে কথা বলেন।

আড়পাড়া পোস্ট অফিসের শালিখা উপজেলা পোস্টমাস্টার (অতিরিক্ত দায়িত্ব) মহিতোষ কুমার মন্ডল বলেন, আমার কাছে কোন ইনফরমেশন পাবেন না এটা ক্যান্ডিডেট কোথায় নিয়োগ দেয় ইনেসপেক্টর অথবা পোস্টমাস্টারের হাতে ক্ষমতা ছিলো। আমার অফিসে কোন ডকুমেন্টস নাই এটা মাগুরা পোস্ট অফিসে আছে আর যশোরে ডিডিএমজি স্যারের কাছে আছে। এখানে আমার অফিসে হাজিরা খাতা ছাড়া আর কিছু নেই। মাগুরা প্রধান ডাকঘর ইন্সপেক্টর আশরাফুল আলম তার সাথে কথা বলেন।

মাগুরা প্রধান ডাকঘর ইন্সপেক্টর আশরাফুল আলম বলেন, পোস্ট অফিসের নথিপত্রে নজরুল ইসলাম নামে পরিচিত। সরকারি তথ্য ফোরামে আপনি লেখেন পোস্ট অফিস পরিদর্শক মাগুরা উপবিভাগ এই বরাবর আপনি যা যা চাইবেন সেই গুলো দিবো। ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় যশোর বিভাগ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কে জানাবো।

যশোর বিভাগ ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মাজাহার হোসেন কে বলা হলে তিনি জানান, আড়পাড়া পোস্ট অফিসের পিএমসি নজরুল ইসলামের ব্যাপারে আপনি এই বিষয়গুলো কিভাবে জানেন। তখন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার ডেপুটি ব্যুরো চীফ খুলনা বিভাগ, মাগুরা জেলা প্রতিনিধি দৈনিক স্বদেশ প্রতিদিন, দৈনিক সমাজের কথা পত্রিকার মোঃ ফারুক আহমেদ বলেন অভিযোগ এসেছে নজরুল ইসলাম ওরফে মালেক বিশ্বাসের বিরুদ্ধে তাই আপনাকে বললাম। এই কথা শোনার পর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বলে এটা নিয়োগ সংক্রান্ত গোপনীয় তথ্য তাই কমপ্লেন করুক আমি বিষয়টা দেখবো।

অনুসন্ধানে আরও জানা যায়, মালেক বিশ্বাস ওরফে নজরুল ইসলামের কন্যা সোনালী খাতুন যশোর সরকারি এম এম কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রী এবং পুত্র তানজিল বিশ্বাস যশোর সিটি কলেজে সম্ভবত যুক্তিবিদ্যা বিভাগে অনার্স ১ম বর্ষের ছাত্র। তারা দুই ভাই ও বোন সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় ও সিংড়া বিহারী লাল শিকদার ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলো। আর এই দুই জনের সার্টিফিকেট ও সমস্ত ডকুমেন্টে পিতার নাম লেখা মালেক বিশ্বাস।

আজ বুধবার ১৭ জুন ফরম ক তথ্য প্রাপ্তির আবেদনপত্র তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালার বিধি-৩ দ্রষ্টব্য আবেদন পত্রে মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক গণজাগরণ ও ক্যাপিটাল নিউজ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো চীফ মোঃ ফারুক আহমেদ লিখিত তথ্য দিয়েছে পিএমসি নজরুল ইসলামের সমস্ত ডকুমেন্টস পাওয়ার জন্য। মাগুরা প্রধান ডাকঘর পোস্ট অফিস পরিদর্শক মাগুরা উপবিভাগ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল আলমের কাছে পিএমসি নজরুল ইসলামের শিক্ষা জীবনের পাশের সার্টিফিকেট, এনআইডি জাতীয় পরিচয় পত্র, পরিচয় পত্র ও বিবিধ তথ্য চেয়ে আবেদন করা হয়েছে।

আরও

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৪

মাগুরায় ফাঁসির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

সারা দেশ

মাগুরায় ফাঁসির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের...

২০২৬-০৮-৩১ ১৯:৪৬

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, শ্রমিক নিহত

সারা দেশ

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, শ্রমিক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণে নূরনবী ফকির (৩৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছে...

২০২৬-০৮-৩১ ১৯:৩১

নৌকাডুবির পর ইলিশায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

সারা দেশ

নৌকাডুবির পর ইলিশায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ সময় নৌকায় থাকা বাবা ও ছ...

২০২৬-০৮-৩১ ১৯:৩০

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

সারা দেশ

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে বখাটে কর্তৃক উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টাকালে আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেক...

২০২৬-০৮-৩১ ১৯:০৬