বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

মাধ্যমিকে ২ হাজার ৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, কমিশনের মাধ্যমে নিয়োগের উদ্যোগ

মাধ্যমিকে ২ হাজার ৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, কমিশনের মাধ্যমে নিয়োগের উদ্যোগ

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের ২ হাজার ৮৪২টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান-এর করা তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করতে শূন্য পদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এসব পদে নিয়োগের জন্য শিগগিরই প্রস্তাব পাঠানো হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এ। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২