মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন

মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমার মা মারা গেছে, আমি তখন জেলখানায় ছিলাম। আমার মায়ের মুখটাও হাসিনা সরকার আমাকে দেখতে দেয়নি।

রোববার (৩০ আগস্ট) নোয়াখালীর সেনবাগে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পৃথক দুটি শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

নিজের বক্তব্যে অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সেই ক্ষোভ কিন্তু ছয় মাসে একদিনও আমরা এখনো উসুল করিনি। আমার নেতার নির্দেশ, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আমরা নেবও না। আমরা কাজ করব, আপনাদের সেবা করব।’

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। গাছ লাগাব, গরিবদের ফ্যামিলি কার্ড দেব, কৃষকদের ঋণ মওকুফ করব। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের টাকা দেব।

এদিকে বিকেলে উপজেলার বাতাবন্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে জয়নুল আবদিন ফারুক বলেন, আমার আট বছর থেকে ১৩ বছরের বাচ্চা যখন স্কুল-মাদরাসায় যায়, রাস্তার ধারে টিটকারি মারে, ইভটিজিং করে এটা আমি সেনবাগে চলতে দেব না।’

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে স্কুল-মাদরাসায় যাতায়াত নিশ্চিত করতে ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: সোহেল রানাসহ ৮ আসামির রায় আজ

জাতীয়

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: সোহেল রানাসহ ৮ আসামির রায় আজ

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ মঙ্গলবার (১ সেপ...

২০২৬-০৯-০১ ১১:২৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন...

২০২৬-০৯-০১ ০৯:৫৫

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা

জাতীয়

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের সময় বিভিন্ন চার্জ বাবদ অতিরিক্ত অর্থ কেটে নেওয়া, অস্বাভাবিক বা কথিত ‘ভূতুড়ে বিল’, ছুটির...

২০২৬-০৮-৩১ ২২:৪৪

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

জাতীয়

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো....

২০২৬-০৮-৩১ ২২:২১