সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেলের অনুমোদন

সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেলের অনুমোদন

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন এই পে-স্কেল কার্যকর হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেলের বেতন কাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামোয় গ্রেড-১-এর সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে বিভিন্ন গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুমোদিত বেতন কাঠামোর গেজেট প্রকাশে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।

গেজেট প্রকাশের পর নতুন পে-স্কেলের কার্যকর তারিখ, গ্রেডভিত্তিক পূর্ণাঙ্গ বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানা গেছে।

আরও

বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ

জাতীয়

বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব...

২০২৬-০৮-৩১ ১২:৪৭

ফারাক্কার ১০৯ গেট খোলা, তবে বন্যার আশঙ্কা নেই

জাতীয়

ফারাক্কার ১০৯ গেট খোলা, তবে বন্যার আশঙ্কা নেই

নেপালের ঘটনার কোনও প্রভাব নেই ফারাক্কায়। তাই ভয়ের কিছু নেই। অন্যান্য বছরের তুলনায় এই মুহূর্তে ফারাক্কা বাঁধে অনেক কম...

২০২৬-০৮-৩১ ০৯:৩৩

'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ঘিরে সব উপজেলায় ফুটবল মাঠ প্রস্তুতের নির্দেশ

জাতীয়

'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ঘিরে সব উপজেলায় ফুটবল মাঠ প্রস্তুতের নির্দেশ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সামনে রেখে দেশের প্রতিটি উপজেলায় অন্তত পাঁচটি করে ফুটবল খেলার উ...

২০২৬-০৮-৩১ ০৮:৪০

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক

জাতীয়

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক

বাংলাদেশের ‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরা আবাসিক এলাকা। পরিকল্পিত এই আবাসিক এলাকায় নিরাপত্তাব্যবস্থাও বেশ কড়াকড়ি। সার্বক...

২০২৬-০৮-৩১ ০২:২০