বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন—টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে, ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায়, চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ডিএমপিতে, পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে, বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপারদের মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে, ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটির রাজস্থলী সার্কেলে এবং র্যাবের মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।