মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লোহাগড়ায় হাজরাখালী সমবায় সমিতির "বাতিল ও ভুয়া" কমিটি বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা

লোহাগড়ায় হাজরাখালী সমবায় সমিতির "বাতিল ও ভুয়া" কমিটি বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে হাজরাখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বাতিলকৃত ব্যবস্থাপনা কমিটি পুনর্বহালের চেষ্টায় এলাকায় উত্তেজনা বিরাজের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানাগেছে জেলা সমবায় অফিসার (অতিঃ দায়িত্ব) আব্দুর রহমান গত ২৬/০৪/২০২৬ ইং তারিখে ৩১/১২/২০২৫ এ গঠিত কমিটি বাতিল করেন।

সমিতির সদস্য ও এলাকাবাসীর অভিযোগ, কমিটির ১২ জনের মধ্যে ২/১ জন বাদে কেউই সমিতির প্রকৃত সদস্য নন। তাছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য দিয়ে এই ভুয়া কমিটি করার অভিযোগ উঠেছে। ওই কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান শেখ তিনি লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিরু কাজির আপন শালক, কোষাধক্ষ্য ফাতেমা বেগম তিনি লক্ষীপাশা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিরু কাজীর স্ত্রী, মোঃ হাদিয়া রহমান তিনি লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ওমর মোল্লা তিনি লক্ষীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ জিরু কাজী তিনি নিজেই লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রুমা বেগম তিনি সাংগঠনিক সম্পাদক হাদিয়ার রহমানের স্ত্রী, মোহাম্মদ এবাদুল রেজা তিনি নাশকতা মামলার আসামি এবং আওয়ামীলীগ কর্মী।

অভিযোগ সুত্রে আরও জানা গেছে উপজেলা সমবায় অফিসার আবদুর রহমানের পরক্ষ মদদে বাতিল কমিটির সদস্যরা বিভাগীয় অফিসে পুনর্বহালের আবেদন করেছেন। এতে এলাকায় সংঘর্ষের আশঙ্কা করছেন সাধারণ জনগণ।

এঘটনায় এলাকাবাসী ও সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বরাবর আবেদন দিয়ে জানান “ভুয়া কমিটি বহাল হলে রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে। আমরা শান্তি চাই। সত্য উদঘাটন করে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য প্রশাসনের শরানপন্ন হয়েছি।

এ বিষয়ে উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান বলেন বাতিলকৃত কমিটি খুলনা বিভাগীয় সমবায় দপ্তরে আমাকে বিবাদী করে আপিল দায়ের করেছেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন আবেদন পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখবো। সমবায় আইন ২০০১ অনুযায়ী, বাতিল কমিটি পুনর্বহালের সুযোগ নেই। নতুন নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

আরও

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

সারা দেশ

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

বাংলাদেশের বিশাল বাজার ধরতে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নজর রাখছেন বলে মন্তব্য করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন...

২০২৬-০৯-০৮ ১৮:৪১

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০