নিয়ম অনুযায়ী, যেকোনো বড় জাহাজকে সেতু পার হওয়ার অন্তত ২৪ ঘণ্টা আগে কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। সেই আবেদনের ভিত্তিতেই প্রতিদিনের ‘ব্রিজ লিফট’ বা সেতু খোলার সময়সূচি নির্ধারণ করা হয়।
পর্যটকদের জন্য এই দৃশ্য বেশ আকর্ষণীয়। সেতুটি দুই ভাগ হয়ে ওপরে উঠে যাওয়ার মুহূর্ত দেখতে প্রতিদিনই ভিড় করেন বহু দর্শনার্থী। ভ্রমণের আগে তাই সেতু কর্তৃপক্ষের প্রকাশিত দৈনিক ক্যালেন্ডার দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অফিসিয়াল ওয়েবসাইটে বিনামূল্যে এই সময়সূচি প্রকাশ করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বছরে গড়ে প্রায় ৮০০ বার টাওয়ার ব্রিজ খোলা হয়। অর্থাৎ প্রায় প্রতিদিনই অন্তত একাধিকবার সেতুটি ওপরে ওঠে, যা লন্ডন ভ্রমণকারীদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
১৮৯৪ সালে চালু হওয়া এই সেতুটি বর্তমানে শুধু যান চলাচলের মাধ্যমই নয়, বরং লন্ডনের ঐতিহ্য ও প্রকৌশল সৌন্দর্যের প্রতীক হিসেবেও বিশ্বজুড়ে পরিচিত।