বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশিদের ভবিষ্যৎ কী?

লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশিদের ভবিষ্যৎ কী?

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে হাজারো বাংলাদেশি পরিবার। দেশে ক্ষমতার পালাবদলে বদলে গেছে আশ্রয়ের বাস্তবতা। বিএনপি–জামায়াতের উত্থানের পর ব্রিটিশ হোম অফিস শুরু করেছে কড়া পর্যালোচনা। এতে নতুন আবেদনকারী তো বটেই, আগেই আশ্রয় পাওয়া ব্যক্তিরাও পড়েছেন অনিশ্চয়তায়।

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে বিপাকে কয়েক হাজার বাংলাদেশি। দেশে ক্ষমতাসীন বিএনপি আর বিরোধী দলে জামায়াতে ইসলামী- ফলে রাজনৈতিক আশ্রয়প্রার্থী কয়েক হাজার বাংলাদেশি ও তাদের পরিবার পড়েছেন চরম আইনি অনিশ্চয়তার মুখে।

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ক্ষমতার পালাবদলের ফলে অতীতে বিএনপি ও জামায়াত সমর্থক দাবি করে যারা আশ্রয় প্রার্থনা করেছেন, তাদের আবেদন কঠোরভাবে পর্যালোচনা করছে হোম অফিস।

যুক্তরাজ্যের সলিসিটর এমডি মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপির যারা এখানে এসে রেফিউজি স্ট্যাটাস পেয়েছেন বা এখনো যাদের পেন্ডিং আছে তাদেরকে বলা হবে তোমাদের তো এখন রিস্ক অন রিটার্ন নাই, কারণ তুমি যেই দলের ছিলে সেই দল এখন ক্ষমতায় আছে। সেজন্য তোমরা দেশে গেলে এখন পারসিকিউটেড হবে না।’

আন্তর্জাতিক শরণার্থী আইনের মূল ভিত্তি হলো নিজ দেশে রাজনৈতিক কারণে ‘সুনির্দিষ্ট নিপীড়নের ভয়’। গত দেড় দশকে কয়েক হাজার বাংলাদেশি দাবি করেছিলেন যে, বিএনপি বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েছেন। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, ইতোমধ্যে যাদের আশ্রয় মঞ্জুর হয়েছে তারাও বিপদে পড়তে পারেন।

যুক্তরাজ্যের সলিসিটর এম কিউ হাসান বলেন, ‘প্রটেকশনের কারণে তাদেরকে যেই রেফিউজি স্ট্যাটাস দেয়া হয়েছিল, সেই প্রটেকশন যদি তার কান্ট্রি অব অরিজিনে যদি আর প্রয়োজনে না হয় সেক্ষেত্রে তাদের রেফিউজি স্ট্যাটাস রিভিউ করতে পারে হোম অফিস এবং রেফিউজি স্ট্যাটাসটা তারা উঠিয়ে নিয়ে পারে।’

হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ সালেও যুক্তরাজ্যে আশ্রয় আবেদনকারী শীর্ষ পাঁচটি দেশের তালিকায় ছিল বাংলাদেশ। ২০২৪ সালে মোট ৭ হাজার ২২৫ জন বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ সরকার একটি ব্যাপক বিতাড়ন কর্মসূচি শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: এখন টিভি

আরও

রাজশাহীর ইসমাইলের হালিমে মুগ্ধ ‘মাস্টারশেফ: দ্য প্রফেশনালস’ বিচারকরা

যুক্তরাজ্যের খবর

সেমিফাইনালে জায়গা রাজশাহীর ইসমাইলের হালিমে মুগ্ধ ‘মাস্টারশেফ: দ্য প্রফেশনালস’ বিচারকরা

বাংলাদেশের রাজশাহীর ৩৩ বছর বয়সী শেফ ইসমাইল ‘মাস্টারশেফ: দ্য প্রফেশনালস-২০২৬’ সিরিজের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। তিনি...

২০২৬-০৩-১৭ ১৪:৩৬

লন্ডনের রেস্টুরেন্টে কাজ করে খরচ জোগানো কায়সার কামাল আজ ডেপুটি স্পিকার

যুক্তরাজ্যের খবর

লন্ডনের রেস্টুরেন্টে কাজ করে খরচ জোগানো কায়সার কামাল আজ ডেপুটি স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে কন্...

২০২৬-০৩-১৪ ১৪:১২

যুক্তরাজ্যে ভ্রমণের নতুন নিয়ম কাদের জন্য প্রযোজ্য ও কী করতে হবে

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ভ্রমণের নতুন নিয়ম কাদের জন্য প্রযোজ্য ও কী করতে হবে

যুক্তরাজ্যে যারা ভ্রমণে যাবেন তাদের জন্য বুধবার থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের কয়েক...

২০২৬-০৩-১৩ ০০:২৭

যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ শেষ?

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ শেষ?

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে এক আমূল পরিবর্তনের সূচনা হলো আজ সোমবার (২ মার্চ)। এর মাধ্যমে দেশটিতে শরণার্থীদের জন্য স্থায়ী...

২০২৬-০৩-১২ ১২:২২

অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যের খবর

অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্রিটেনের সমর্থন দেওয়া উচিত ছিল—সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের এমন মন্তব্য...

২০২৬-০৩-১২ ১২:২১

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের খবর

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। এ...

২০২৬-০৩-১২ ১২:২০