শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

লিভারপুলকে দুঃস্বপ্নে ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

লিভারপুলকে দুঃস্বপ্নে ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

মৌসুমের শেষভাগে এসে যেন ছন্দটাই হারিয়ে ফেলেছে লিভারপুল। গুরুত্বপূর্ণ সময়ে এসে একের পর এক হোঁচটে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও এখন অনিশ্চয়তার মুখে। আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছে অ্যাস্টন ভিলা।

মৌসুমের শেষভাগে এসে যেন ছন্দটাই হারিয়ে ফেলেছে লিভারপুল। গুরুত্বপূর্ণ সময়ে এসে একের পর এক হোঁচটে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও এখন অনিশ্চয়তার মুখে। আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে উনাই এমেরির দল।

এ জয়ে শুধু ইউরোপ সেরা প্রতিযোগিতায় ফেরা নয়, ৩০ বছরের অপেক্ষা ভেঙে বড় শিরোপার স্বপ্নও আরও উজ্জ্বল হয়ে উঠেছে ভিলার সামনে। আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হবে তারা। তার আগে লিভারপুলকে হারিয়ে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল বার্মিংহামের ক্লাবটি।

নিজেদের মাঠে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণ আর গতি—দুই জায়গাতেই দারুণ কার্যকর ছিল অ্যাস্টন ভিলা। ম্যাচের ৪২ মিনিটে মরগান রজার্স গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর ৫২ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে সমতায় ফেরে লিভারপুল। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি অলরেডদের।

পাঁচ মিনিটের মাথায় ওলি ওয়াটকিন্স আবারও এগিয়ে দেন ভিলাকে। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেন এই ইংলিশ ফরোয়ার্ড। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা ওয়াটকিন্স নিজের পারফরম্যান্সে আবারও নজর কাড়লেন।

শেষদিকে লিভারপুল যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন ৮৯ মিনিটে জন ম্যাকগিনের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-১। যোগ করা সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও হার এড়াতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল।

এই হারে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগের আশা বড় ধাক্কা খেয়েছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের ১৯তম হার। একই সঙ্গে স্লট দায়িত্ব নেওয়ার পর প্রথমবার এক ম্যাচে চার গোল হজম করল দলটি। প্রিমিয়ার লিগে এবারই সবচেয়ে বেশি—৫১ গোলও হজম করেছে ‘অলরেড’রা।

৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। শেষ ম্যাচে হারলেও শীর্ষ পাঁচের বাইরে যাওয়ার শঙ্কা নেই তাদের। অন্যদিকে লিভারপুল ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচে থাকলেও শেষ ম্যাচের আগে তাদের অবস্থান এখন বেশ নড়বড়ে। ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শেষ ম্যাচটি তাই অলরেডদের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।

আরও

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন রিয়াল তারকা

খেলাধুলা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন রিয়াল তারকা

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া ফ্রান্সের চূড়ান্ত দল ঘোষণা করেছে কোচ দিদিয়ের দ...

২০২৬-০৫-১৫ ০৮:২৪

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

খেলাধুলা

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

আগামী ১২ জুন পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগে প্রস্তুতি ম্যাচের সূচি...

২০২৬-০৫-১৪ ২৩:৫৬

ফিল্ডিংয়ে বিশ্বের শীর্ষ তিন দলের একটি বাংলাদেশ

খেলাধুলা

ফিল্ডিংয়ে বিশ্বের শীর্ষ তিন দলের একটি বাংলাদেশ

ফিল্ডিংয়ে একসময় বেশ খারাপ অবস্থানে ছিল বাংলাদেশ দল। তবে গেল কয়েক বছর ধরে সেই দৃশ্য অনেকটাই বদলেছে। তবে ক্যাচের ক্ষেত্রে...

২০২৬-০৫-১৪ ১৮:৩১

পেস ইউনিটের সাফল্যে গর্বিত বিসিবি পরিচালক থেকে কোচ সবাই

খেলাধুলা

পেস ইউনিটের সাফল্যে গর্বিত বিসিবি পরিচালক থেকে কোচ সবাই

পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়, সবশেষটি আবার প্রথমবারের মতো ঘরের মাঠে। এশিয়ার অন্যতম পরাশক্তিকে নাস্তানাবুদ করার...

২০২৬-০৫-১৩ ২২:৪৫

বিসিবি নির্বাচন: তিন সদস্যের কমিশনে যারা আছেন

খেলাধুলা

বিসিবি নির্বাচন: তিন সদস্যের কমিশনে যারা আছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার...

২০২৬-০৫-১৩ ১৫:৪৭