শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং কয়েক দিনের মধ্যে দক্ষিণ লেবাননের কিছু অংশ থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার শুরু হতে পারে।

রোমে অবস্থিত মার্কিন দূতাবাসে মঙ্গলবার ও বুধবার রাষ্ট্রদূত পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার ষষ্ঠ দফা। চলতি বছরের ২ মার্চ ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই আলোচনা চলছে। বৃহত্তর আঞ্চলিক সংঘাতের পরিপ্রেক্ষিতে এই যুদ্ধ শুরু হয়েছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৬ জুন একটি কাঠামো চুক্তি হয়। এই চুক্তির আওতায় লেবানন ও ইসরাইল একটি ‘পাইলট জোন’ প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীগুলো—যা হিজবুল্লাহকে ইঙ্গিত করে বলে মনে করা হচ্ছে—নিরস্ত্র হবে, দক্ষিণ লেবাননে লেবানিজ সেনা মোতায়েন করা হবে এবং লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনী ধাপে ধাপে সরে আসবে।

সাংবাদিকদের কাছে পাঠানো লিখিত মন্তব্যে মার্কিন কর্মকর্তা দুই দিনের এই বৈঠককে ‘উৎপাদনশীল ও ইতিবাচক’ বলে বর্ণনা করেছেন।

রয়টার্সকে তিনি বলেন, ‘পাইলট জোন প্রক্রিয়ার কাঠামো ও নির্দেশিকা নিয়ে আমরা একমত হয়েছি, যা আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত ও বাস্তবায়িত হবে।’

এই কর্মকর্তা আরও জানান, আলোচনা এখন কারিগরি পর্যায়ে যাবে। লক্ষ্য হলো কাঠামো চুক্তি বাস্তবায়ন করা এবং ইসরাইল ও লেবাননের মধ্যে একটি ‘ব্যাপক চুক্তি’তে পৌঁছানো।

আরও

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

আন্তর্জাতিক

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

চীনের সামরিক চাপের মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম...

২০২৬-১০-০২ ১৪:৫৭