বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সপরিবারে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী এবং তাদের শিশু সন্তান। শরিফুলের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটি কাটাতে আজ সকালে তিনি মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী ও এক ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের কন্যা সন্তানটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় এবং ট্রাকটির চালককে আটক করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও

নাফাখুম থেকে ফিরেছেন ৭০ পর্যটক, অমিয়াখুমে আটকা আরও ১৮

সারা দেশ

নাফাখুম থেকে ফিরেছেন ৭০ পর্যটক, অমিয়াখুমে আটকা আরও ১৮

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও অমিয়াখুম এলাকায় টানা ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের ম...

২০২৬-০৭-০৭ ২০:৪১

দুই বছর বয়সেই মাথায় ১২ কেজি পানির ভার, চিকিৎসার অপেক্ষায় মাইমুনা

সারা দেশ

দুই বছর বয়সেই মাথায় ১২ কেজি পানির ভার, চিকিৎসার অপেক্ষায় মাইমুনা

যে বয়সে একটি শিশুর ওজন হওয়ার কথা ১২ থেকে ১৩ কেজি, সে বয়সেই ঝিনাইদহের দুই বছরের শিশু মাইমুনা মাথায় বহন করছে প্রায় ১২ কেজি...

২০২৬-০৭-০৭ ২০:৩৮

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

সারা দেশ

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে প...

২০২৬-০৭-০৭ ২০:২৮

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

সারা দেশ

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

উদ্বোধনের আগেই ধসে পড়েছে পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ১ কোটি ১৬ লাখ টাকার বেশি ব্যয়ের একটি আরসিসি গার্ডার সেতু। সেতুর ব...

২০২৬-০৭-০৭ ১৮:৫৮

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

সারা দেশ

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

রাজনীতিতে সবাই নেতা হন, কিন্তু সবাই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন না। দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দ...

২০২৬-০৭-০৭ ১৮:৫৬