শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি’, ব্যাংক খাত নিয়ে শঙ্কা প্রকাশ পানিসম্পদ মন্ত্রীর

‘কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি’, ব্যাংক খাত নিয়ে শঙ্কা প্রকাশ পানিসম্পদ মন্ত্রীর

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সরকারের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশের ৭-৮টি ব্যাংক অচল অবস্থায় পড়েছে। তিনি বলেন, “একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে, এই সময় পার করাও কঠিন।”

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা Union Bank-এ আটকে আছে। তিনি বলেন, “যা আছে সেটাও এখন অনিশ্চিত। শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, সেটিও বলা কঠিন।”

তিনি আরও বলেন, “শুধু একটি ব্যাংক নয়, দেশের ৭-৮টি ব্যাংকই বর্তমানে অচল অবস্থায় রয়েছে, যার পেছনে দায়ী লুটপাট ও অর্থপাচার।”

মেগা প্রকল্প নিয়ে সমালোচনা করে তিনি বলেন, গত কয়েক বছরে বাস্তব প্রয়োজন বিবেচনা না করেই অনেক প্রকল্প নেওয়া হয়েছে। “অনেক প্রকল্পে ১ হাজার কোটি টাকার কাজ ১০ হাজার কোটিতে হয়েছে। এসব প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে,” যোগ করেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন কিংবা এলজিইডি—যেখানেই দুর্নীতি হোক, দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। কেউ দায় এড়াতে পারবে না।

তিনি আরও বলেন, সরকার এ বিষয়ে সচেতন রয়েছে এবং কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে—তিনি রাজনৈতিক ব্যক্তি হলেও—তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

সারা দেশ

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে তাঁকে পরিকল্প...

২০২৬-০৮-২৯ ১৯:২০

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

সারা দেশ

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড...

২০২৬-০৮-২৯ ১৯:১৭

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

সারা দেশ

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

ফরিদপুরে পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্...

২০২৬-০৮-২৯ ১৯:০৯

উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা নানা ধরনের উসকানি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে...

২০২৬-০৮-২৯ ১৮:৪২

এনসিপিকে প্রতিহতে অনড় ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্ররা

সারা দেশ

এনসিপিকে প্রতিহতে অনড় ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্ররা

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেইসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশের...

২০২৬-০৮-২৯ ১৮:৩০