রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কোস্টগার্ডের হাতে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত সন্ত্রাসী আটক!

কোস্টগার্ডের হাতে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত সন্ত্রাসী আটক!

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে নোয়াখালীর হাতিয়া থানাধীন মধ্য মাচুয়ারা এলাকায় আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র মজুদ করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৭ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৭টা হতে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরাকে (৪১) আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা নোয়াখালী জেলার হাতিয়া থানার বাসিন্দা। উল্লেখ্য সে বিভিন্ন অপরাধকর্মের সাথে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে বলে জানা যায়।

আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২