রবিবার, ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কোরবানির পশু কাটতে বিমানে ঢাকায় যান সৈয়দপুরের কসাইরা

কোরবানির পশু কাটতে বিমানে ঢাকায় যান সৈয়দপুরের কসাইরা

পবিত্র ঈদুল আজহায় পশু জবাই থেকে শুরু করে চামড়া অক্ষত রেখে ছাড়ানো আর নিপুণভাবে মাংস কাটার দক্ষতায় রাজধানী ঢাকায় তাদের কদর বরাবরই আলাদা। সেই পশুর হাটের ঝক্কি সামলে নিখুঁতভাবে কোরবানির কাজ শেষ করতে নীলফামারীর সৈয়দপুরের শতাধিক কসাই এবারও ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে ট্রেন ও বাসে করে অনেকে ঢাকায় পৌঁছে গেলেও, নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দর থাকার সুবাদে ঈদের এক-দুই দিন আগে বিমানে চড়ে ঢাকায় যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছেন কেউ কেউ।

বিগত কয়েক বছর ধরে ঈদুল আজহায় কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস টুকরো ও ভাগ-বাঁটোয়ারার কাজে দক্ষ সৈয়দপুরের শতাধিক কসাই রাজধানী ঢাকামুখী হচ্ছেন। ঈদের তিন দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কোরবানির গরু কাটার কাজ করেন তারা। মাত্র এই কয়েক দিনেই কসাইরা সম্মিলিতভাবে প্রায় ২০ লাখ টাকার মতো আয় করে থাকেন।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশি বলেন, ‘এবার ঈদের আগের দিন ১০ জনের একটি দল নিয়ে বিমানে ঢাকায় যাব। ইতোমধ্যে টিকিটও কাটা হয়েছে। দলটিকে তিন ভাগে ভাগ করে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের বাপ-দাদারাও ঢাকায় গিয়ে কোরবানির কাজ করতেন। পশু জবাই থেকে শুরু করে চামড়া অক্ষত রেখে ছাড়ানো, মাংস পিস করা ও হাড় আলাদা করা– সব কাজেই দক্ষতা রয়েছে। ছোটবেলা থেকেই আমরা এসব শিখে বড় হয়েছি।’

সৈয়দপুর গোলাহাট এলাকার কসাই সুলতান বলেন, ‘মাস খানেক আগেই ঢাকার অনেক পরিবার বুকিং দিয়ে রাখেন। ঢাকার মোহাম্মদপুরে আমার আত্মীয় থাকায় আমি গত ২১ মে তিনজনের একটি দল নিয়ে বিমানে করে ঢাকায় চলে এসেছি। হাজারে ২০০ টাকা রেটে চুক্তি হয়। অর্থাৎ এক লাখ টাকার গরু কাটলে কসাই পান প্রায় ২০ হাজার টাকা। আয় যেহেতু হবে, তাই বিমানে যাতায়াত করি।’

আরও

ফরিদপুরে বেচাকেনা কম থাকায় হতাশায় কাটছে কামারদের

সারা দেশ

ফরিদপুরে বেচাকেনা কম থাকায় হতাশায় কাটছে কামারদের

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ফরিদপুরে জমে উঠতে কোরবানির প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজ...

২০২৬-০৫-২৩ ২৩:২২

ফরিদপুরে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

সারা দেশ

ফরিদপুরে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে ১৬ মে’কে “জাতীয় পানি অধিকার দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার দাবিতে ফরিদ...

২০২৬-০৫-২৩ ২৩:২০

মেহেরপুরে শতবর্ষী বারাদি ছাগলের হাটে জমজমাট বেচাকেনা, কোরবানি ঘিরে বেড়েছে ক্রেতার ভিড়

সারা দেশ

মেহেরপুরে শতবর্ষী বারাদি ছাগলের হাটে জমজমাট বেচাকেনা, কোরবানি ঘিরে বেড়েছে ক্রেতার ভিড়

কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী বারাদি ছাগলের হাটে এখন জমে উঠেছে কেনাবেচা। দেশের বিভিন্ন জেলা থেক...

২০২৬-০৫-২৩ ২২:০৮

পুলিশের হাতেই গ্রেপ্তার দুই পুলিশ সদস্য

সারা দেশ

পুলিশের হাতেই গ্রেপ্তার দুই পুলিশ সদস্য

ক্রেতা সেজে অভিযানে ডিবির জালে ধরা পড়লেন কনস্টেবল ও এএসআই।বগুড়ায় মাদকবিরোধী অভিযানে এবার পুলিশের জালেই ধরা পড়লেন দুই পুল...

২০২৬-০৫-২৩ ২১:৩৪

দয়াল বললেন, ‘গরীব মানুষ রক্ষা করুন, আমার ৩৬ গরু অন্যহাটে নিয়ে গেছে’

সারা দেশ

দয়াল বললেন, ‘গরীব মানুষ রক্ষা করুন, আমার ৩৬ গরু অন্যহাটে নিয়ে গেছে’

পবিত্র কুরবানির ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি অস্থায়ী পশুর হাটের উদ্দেশে আসা ট্রলার বোঝাই ৩৬টি গরু জো...

২০২৬-০৫-২৩ ২১:০৭