বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমলগঞ্জে জমি বিক্রি না করায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ী

কমলগঞ্জে জমি বিক্রি না করায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ব্যবসায়ী শাহীন শেখ জমি বিক্রি করতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, পুলিশি হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে শাহীন শেখ জানান, ২০১০ সালে বৈধভাবে জমি কেনার পর থেকে তিনি সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। পরে পার্শ্ববর্তী মালিক শাহাজাদ আলীর কাছে জমি বিক্রি করতে অস্বীকৃতি জানালে শাহাজাদ আলী ও আনোয়ার হোসেন রিমন তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে হয়রানিমূলক মামলা করেন। 

এ পর্যন্ত পাঁচটি মামলার মধ্যে দুটি খারিজ, একটিতে তিনি বিজয়ী এবং দুটি বিচারাধীন রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া নির্মাণকাজে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সম্প্রতি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন রিমন বলেন, জমির অতিরিক্ত অংশ দখলের অভিযোগে তারা আদালতে মামলা করেছেন। কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দীন জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে অনধিকার প্রবেশের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে অনধিকার প্রবেশের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ কৃষি জমিতে অনধিক...

২০২৬-০৭-০১ ২১:২২

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ১১ বছর পর আসামির যাবজ্জীবন

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ১১ বছর পর আসামির যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে প্রায় ১১ বছর আগে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি মো. আব্দুল মমিনকে যাবজ...

২০২৬-০৭-০১ ২১:১৯

ফেনীতে বাজুসের মতবিনিময় সভা, জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সারা দেশ

ফেনীতে বাজুসের মতবিনিময় সভা, জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ফেনী জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুয়েলারি ব্যবস...

২০২৬-০৭-০১ ২০:১৯

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

সারা দেশ

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুতে বিক্ষোভ করে...

২০২৬-০৭-০১ ১৯:৫২

কুড়িগ্রামে বন্যার্ত ১৬০ পরিবারকে শুকনো খাবার দিল প্রশাসন

সারা দেশ

কুড়িগ্রামে বন্যার্ত ১৬০ পরিবারকে শুকনো খাবার দিল প্রশাসন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদী–তীরবর্তী বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করে...

২০২৬-০৭-০১ ১৯:৫০

পার্কিং স্পেসে ব্যবসা প্রতিষ্ঠান : ২২ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করলো ফেনী পৌরসভা

সারা দেশ

পার্কিং স্পেসে ব্যবসা প্রতিষ্ঠান : ২২ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করলো ফেনী পৌরসভা

বহুতল ভবনের পার্কিং স্পেস ভাড়া দিয়ে দোকানপাট বসানোর বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন। ইতোমধ্যে প...

২০২৬-০৭-০১ ১৯:৪০