রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কক্সবাজারে রেস্টুরেন্ট ম্যানেজারের বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক মামলা

কক্সবাজারে রেস্টুরেন্ট ম্যানেজারের বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক মামলা

কক্সবাজারের আলোচিত রেস্তোরাঁ ‘শালিক’-এর চাকরিচ্যুত জেনারেল ম্যানেজার (জিএম) মুজিবুর রহমান স্বাধীনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

এর মধ্যে একটি মামলা কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এ এবং অপরটি ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয়েছে।

রোববার (১৭ মে) ভুক্তভোগীরা এসব মামলা দায়ের করেন বলে জানা গেছে। এদিকে অভিযোগ ওঠার পর থেকে অভিযুক্ত স্বাধীনকে শালিক রেস্তোরাঁর জিএম পদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাছির উদ্দিন।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এ দায়ের করা মামলার এজাহারে বাদী এক কিশোরী অভিযোগ করে বলেছেন, গত ২০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে শালিক রেস্তোরাঁর দ্বিতীয় তলার কনভেনশন হলের পশ্চিম পাশের দক্ষিণ কর্ণারের একটি কক্ষে তাকে ডেকে নেন মুজিবুর রহমান স্বাধীন। এসময় নিজের স্ত্রীর অসুস্থতার কথা জানান এবং বাসায় গিয়ে স্ত্রীকে দেখভালের অনুরোধ করেন তাকে। এতে ভুক্তভোগী অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত মুজিবুর জোরপূর্বক তাকে ধর্ষণ করেছেন।

অন্যদিকে, ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় বাদী অভিযোগ করেন, গত ৯ মে ব্যবসায়িক আলাপের জন্য তিনি বড় বোনের জামাইয়ের সঙ্গে ঢাকায় যান। সেখানে রাতে অভিযুক্ত স্বাধীন বাদীর বড় বোনকে একটি কক্ষে ধর্ষণের চেষ্টা করেন। পৃথক দুটি ঘটনায় মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, অভিযোগের বিষয়ে শালিক রেস্তোরাঁর স্বত্বাধিকারী নাছির উদ্দিন বলেন, “মুজিবুর রহমান স্বাধীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ জানার পর তাকে প্রতিষ্ঠানের জিএম পদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।

তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আদালতের নথিপত্র এখনো পুলিশের হাতে পৌঁছায়নি। তিনি বলেন, “আদালতের নথিপত্র হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২