শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খোকনকে আদালতে নেওয়ার সময় স্লোগানে মুখর থানা চত্বর

খোকনকে আদালতে নেওয়ার সময় স্লোগানে মুখর থানা চত্বর

ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তারের পর বগুড়ার ধুনটে ফিরিয়ে আনা হলো সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হাই খোকনকে। তবে আদালতে পাঠানোর মুহূর্তে থানা চত্বরেই ঘটে ভিন্ন এক দৃশ্য—তার সমর্থকদের কণ্ঠে ভেসে ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে ধুনট থানা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে আদালতে নেওয়া হচ্ছিল। এ সময় থানা চত্বরে উপস্থিত কয়েকজন সমর্থক উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুরো ঘটনাটি কয়েক মিনিটের হলেও তাৎক্ষণিকভাবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় সূত্র বলছে, বর্তমানে তার নামে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।
তবে থানা চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম। 

তিনি বলেন, “প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২