রবিবার, ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

পল দ্য অক্টোপাসকে মনে আছে তো? সেই যে, ২০১০ সালে একটি অক্টোপাস বিশ্বকাপের সব ম্যাচের ভবিষ্যদ্বাণী করছিল। এবং মিলিয়েও দিয়েছিল। এবার বিশ্বকাপ জিতবে কে? তার ভবিষ্যদ্বাণী করতে হাজির হাতি থেকে গোরিলা। কারও পছন্দ স্পেন, কেউ বা বেছে নিচ্ছে আয়োজক মেক্সিকোকে। কোন প্রাণী কোন দল বেছে নিল?

ঘুরে আসা যাক, মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানা থেকে। তাদেরকে বিভিন্ন দলের পতাকা দেওয়া হয়েছিল। সেখান থেকে তারা বেছে নেয় কে চ্যাম্পিয়ন হবে। প্রথমেই আলোচনা করা যাক দুটি খুদে ক্যাপিবারার সঙ্গে। তাদের ধারণা মেক্সিকোই চ্যাম্পিয়ন হবে। সেটা নিজের দেশের প্রতি পক্ষপাতিত্বের জন্য? নাকি মেক্সিকোর পতাকায় ঝোলানো সবজির প্রতি লোভ থেকে?

এবারের বিশ্বজয়ের অন্যতম দাবিদার স্পেন। সেটা ভালোমতোই জানে ওই চিড়িয়াখানার গরিলা ফউস্তিনা। সে বেছে নিয়েছে লা রোজাদের। কিন্তু আগে তো গ্রুপ পর্বে উরুগুয়েকে হারাতে হবে। সেখানে ফউস্তিনার সঙ্গে ভিন্নমত তার বন্ধু চেঞ্চা। ৩৯ বছর বয়সি গরিলার দাবি, ২৭ জুন উরুগুয়ে স্পেনকে হারিয়ে দেবে। দুইজন দুটি আলাদা জার্সির কাটআউট বেছে নিয়েছে।

গ্রুপ পর্ব অনেকটাই এগিয়ে গেছে। ইতোমধ্যেই দুই দল বিশ্বকাপের নকআউটের টিকিট নিশ্চিত করে ফেলেছে। সেইসঙ্গে সমান দুই দলের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টিও নিশ্চিত হয়ে গেছে। সামনের ম্যাচগুলো থেকে ঠিক হবে, কারা বিশ্বজয়ের পথে এগিয়ে যাবে। দুই জিরাফের দাবি, ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গো কলম্বিয়ার মতো শক্তিশালী দলকে হারাবে। আগের ম্যাচে কঙ্গো পর্তুগালের সঙ্গে ড্র করেছে। এই ভবিষ্যদ্বাণী মিলে যেতে পারে। আবার মেক্সিকো যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেবে, তা আগেই জানিয়ে রেখেছিল ওই চিড়িয়াখানার হাতি। বল গড়িয়ে নিয়ে ঠিক পতাকায় রেখেছে তারা।

তাই বলে কি ভুলভ্রান্তি হয় না? তাও হয়। যেমন ১৪ বছরের একটি পুমা, নাম মুলুক। তার বাজি ছিল, চেক প্রজাতন্ত্র হারাবে দক্ষিণ কোরিয়াকে। কীভাবে মুলুক বেছে নিল? দুই দলের কার্ডবোর্ডের গায়ে মাংস ঝোলানো ছিল। মুলুকের পছন্দ চেক প্রজাতন্ত্রের দিকের মাংস। কিন্তু বাস্তবে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়ে দিয়েছে চেকদের।

আরেক আয়োজক দেশ কানাডায় আছে ‘জ্যোতিষী’ গোল্ডফিশ। তার নাম সুইমবাপে। ঠিক ধরেছেন, এমবাপ্পের নাম থেকে অনুপ্রাণিত। একটা অ্যাকোরিয়ামে দুই দেশের ফ্ল্যাগ থাকছে। সুইমবাপে বেছে নিচ্ছে তার পছন্দের দেশ। প্রথম ২০টা ম্যাচের মধ্যে ১০টা সঠিক ভবিষ্যদ্বাণী করেছে। তার মধ্যে জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনার ম্যাচ জেতার কথা জানিয়ে দিয়েছিল সুইমবাপে।

এবার যাওয়া যাক ইংল্যান্ডের কেন্টের বণ্যপ্রাণীদের জন্য পার্কে। সেখানে রয়েছে চার মাসের এক শিম্পাঞ্জি জেন। ‘এল’ গ্রুপে ইংল্যান্ড ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। সেই ভবিষ্যদ্বাণী করে রেখেছিল জেন। তার সামনে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পতাকা রাখা ছিল। জেন বেছে নিয়েছে ইংল্যান্ডকেই। তবে ২০১৮ সালে এই চিড়িয়াখানার ঘোড়া অ্যাঙ্গাস গণনা ঠিক মেলাতে পারেনি।

এরকমই ঘটেছে রিও ডি’জেনেইরোর অ্যাকোরিয়ামে। সেখানে এক শার্কের উপর দায়িত্ব ছিল ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের ভবিষ্যদ্বাণী করার। ‘রিতিনহা’ নামের সেই শার্ক বেছে ছিল ব্রাজিলকে। তবে একেবারে সঠিক ভবিষ্যদ্বাণী ছিল নিম্বুস নামের এক বিড়ালের। সে জানিয়ে দিয়েছিল ম্যাচ ড্র হবে। বিশ্বকাপ এগোলে আরও ভবিষ্যদ্বাণী পাওয়া যাবে এই প্রাণীদের থেকে।

আরও

‘নেইমারবিহিনী ব্রাজিলকে হারিয়েছি’- হুঙ্কার হাইতি কোচের

খেলাধুলা

‘নেইমারবিহিনী ব্রাজিলকে হারিয়েছি’- হুঙ্কার হাইতি কোচের

বিশ্বকাপে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দেখা যায়নি। হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও তিনি ছিটকে গে...

২০২৬-০৬-১৯ ২৩:০১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

খেলাধুলা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০২৬ বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে মাঠে গড়িয়েছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। ফলে...

২০২৬-০৬-১৯ ২২:৪৫

‘ব্যাটিংয়ের পয়েন্ট ভিউ থেকে বোলিং নিয়ে ভাবার চেষ্টা করি’

খেলাধুলা

‘ব্যাটিংয়ের পয়েন্ট ভিউ থেকে বোলিং নিয়ে ভাবার চেষ্টা করি’

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। এদিন মাত্র ৭ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে...

২০২৬-০৬-১৯ ২২:৪৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

খেলাধুলা

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নিজেদের কঠিন চ্যালেঞ্জের কথা ভালোভাবেই জানেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিনিয়ে। তবে তার বিশ্বাস, বি...

২০২৬-০৬-১৯ ২২:৪০

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

খেলাধুলা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছিল মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা রইল অব্যাহত। স...

২০২৬-০৬-১৯ ১০:৩৫

৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

খেলাধুলা

৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

৭৩ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ। এরপরই শুরু হয় উত্তেজনাপূর্ণ লড়াই, যেখানে...

২০২৬-০৬-১৯ ০৮:৪৮