বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের অবমুক্ত পোনার স্বাভাবিক বৃদ্ধি ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে চলমান মৎস্য আহরণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি। গৃহিত এ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে স্বাভাবিক ভাবে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু করতে পারবেন জেলেরা। সোমবার,২৭জুলাই সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী'র সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হায়দার হোসেন, ব্যবসায়ী নেতা আব্দুর শুক্কুর এবং জেলে প্রতিনিধিরা।

সভায় মৎস্য ব্যবসায়ী ও জেলে প্রতিনিধিরা জানান, এ বছর বিলম্বিত বৃষ্টিপাত, হ্রদের ঘোলা পানি এবং বিভিন্ন স্থানে তীব্র চোরা স্রোতের কারণে বর্তমানে মাছের স্বাভাবিক বিচরণ ও আহরণ ব্যাহত হচ্ছে। এসব কারণে নিষেধাজ্ঞা আরও অন্তত দুই সপ্তাহ বাড়ানোর দাবি জানান তারা।
অন্যদিকে বিএফডিসি, মৎস্য বিভাগ এবং বিএফআরআইয়ের প্রতিনিধিরা জানান, কাপ্তাই হ্রদে অবমুক্ত কার্পজাতীয় মাছের পোনা এবং প্রাকৃতিকভাবে উৎপাদিত ছোট মাছের স্বাভাবিক বৃদ্ধি ও প্রজনন সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন। এ বিষয়ে কারিগরি মতামত বিবেচনা করে সভায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়।

দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পূর্বঘোষিত ১ আগস্টের পরিবর্তে আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত কার্পজাতীয় মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি এবং হ্রদের মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে গত ২৫ মে মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও কারিগরি সুপারিশের ভিত্তিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে জেলেরা পুনরায় কাপ্তাই হ্রদে মাছ আহরণ করতে পারবেন।”

সংশ্লিষ্টরা আশা করছেন, নিষেধাজ্ঞার অতিরিক্ত সময়ের ফলে হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে জেলে, ব্যবসায়ী ও স্থানীয় অর্থনীতি ইতিবাচকভাবে উপকৃত হবে। #

আরও

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিয়ের পর যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড ঢেলে নির্যাতনের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) দীর্ঘ নয় বছর মৃত্যুর সঙ্গে লড়ে অবশ...

২০২৬-০৯-১৬ ১৭:৩৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশে...

২০২৬-০৯-১৬ ১৭:৩৪

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

সারা দেশ

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তি...

২০২৬-০৯-১৬ ১৭:৩০

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দা...

২০২৬-০৯-১৬ ১৭:১৫

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

সারা দেশ

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জ...

২০২৬-০৯-১৬ ১৬:২৫