বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

কান্নাভেজা দোয়ায় পালিত পবিত্র শবে কদর

কান্নাভেজা দোয়ায় পালিত পবিত্র শবে কদর

অশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের প্রত্যাশায় গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে কাটালেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অশ্রুসজল চোখে ক্ষমা প্রার্থনা, দোয়া-মোনাজাত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সারাদেশে পালন করা হয়েছে পবিত্র শবে কদর।

রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় মসজিদে রাতভর নামাজ, জিকির-আজকার ও বিশেষ মোনাজাতে অংশ নেন অসংখ্য মুসল্লি। অনেকেই এ রাতকে ঘিরে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও তওবা-ইস্তেগফারে মশগুল থাকেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে শবে কদর উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। তারাবির নামাজ শেষে অনুষ্ঠিত হয় দীর্ঘ মোনাজাত। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। সেই সময় অনেক মুসল্লিকে কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেখা যায়।

মসজিদে আসা এক মুসল্লি বলেন, এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইতে এবং পরিবারের জন্য দোয়া করতেই আজ রাতে মসজিদে এসেছি।

ইসলামিক স্কলাররা বলেন, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে শবে কদর অনুসন্ধান করতে বলা হয়েছে। এ রাতেই মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন এবং এ রাতের ইবাদতের মর্যাদা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে উল্লেখ রয়েছে।

ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এ রাতে আল্লাহ তাঁর বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং কল্যাণের দরজা খুলে দেন। সেই আশায় কান্নাভেজা প্রার্থনা ও গভীর ভক্তিভরে রাতটি অতিবাহিত করেন মুসল্লিরা।

আরও

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

জাতীয়

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

ময়মনসিংহের ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ট...

২০২৬-০৯-৩০ ১৬:০৯

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

জাতীয়

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভ...

২০২৬-০৯-৩০ ১৫:৪৪

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

জাতীয়

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পু...

২০২৬-০৯-৩০ ১৪:৪৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০