বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কাজী আব্দুল মাজেদ একাডেমী জেলার প্রতিনিধিত্ব করতে এইবার জাতীয় পর্যায় অংশ নিচ্ছে

কাজী আব্দুল মাজেদ একাডেমী জেলার প্রতিনিধিত্ব করতে এইবার জাতীয় পর্যায় অংশ নিচ্ছে

বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে জাতীয় পর্যায়ে “Startup, Science Project and Innovation idea Showcasing ” প্রোগ্রাম আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলা ও জেলায় প্রথম স্থান অধিকার করে এবার জাতীয় পর্যায়ে অংশ নিতে যাচ্ছে পাংশা শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজী আব্দুল মাজেদ একাডেমী।

এ প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে ৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও মহানগর থেকে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী দল অংশ নিচ্ছেন জাতীয় পর্যায়ে।

পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমির ১০ শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় উপজেলা ও জেলায় প্রথম স্থান অধিকার করায় একাডেমীর প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমাদের শিক্ষার্থীদের মেধার মুল্যায়ন হয়েছে, আশাকরি জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে আমাদের শিক্ষার্থীরা। একই সাথে আমাদের শিক্ষক মন্ডলীদের শ্রমও স্বার্থক হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক বলেন এ সাফল্য এক দিনের নয় রাজবাড়ী জেলার মধ্যে থেকে কাজী আব্দুল মাজেদ একাডেমি জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে। আমরা আশা করি রাজবাড়ী জেলার গৌরব ধরে রাখতে পারবে কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষার্থীরা।

জাতীয় পর্যায়ে ২৯ জুন ২০২৬ তারিখ সোমবার ঢাকার শেরেবাংলা নগর, আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক মনোভাব এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়ে এ সাফল্য কাজী আব্দুল মাজেদ একাডেমির অর্জিত হয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২