শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

জ্বলছে যুক্তরাষ্ট্র, ৬ লাখ একরের বেশি এলাকা পুড়ে ছাই

জ্বলছে যুক্তরাষ্ট্র, ৬ লাখ একরের বেশি এলাকা পুড়ে ছাই

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে এখন পর্যন্ত ৬ লাখ একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার (১৪ মার্চ) পর্যন্ত প্রায় ৪ লাখ ৬০ হাজার একর এলাকা গ্রাস করেছে সবচেয়ে বড় দাবানল মরিল ফায়ার। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর জিম পিলেন। অঙ্গরাজ্যের মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া মরিল ফায়ারসহ আরও তিনটি বড় দাবানল শনিবার পর্যন্তও সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

মধ্য-পশ্চিমাঞ্চলে আঘাত হানা তীব্র শীতকালীন ঝড়ের কারণে সৃষ্ট প্রতিকূল আবহাওয়া আগুন নেভানোর কার্যক্রমকে ব্যাহত করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় জরুরি অগ্নিনির্বাপণ কেন্দ্র পরিচালিত একটি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিম জানায়, রোববার থেকে তারা সবচেয়ে বড় দুটি দাবানল মরিল ফায়ার এবং কটনউড ফায়ারের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেছে।

গভর্নরের কার্যালয়, নেব্রাস্কা নাশনাল গার্ড এবং নেব্রাস্কার ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির যৌথ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার পর্যন্ত কটনউড ফায়ার ১ লাখ একরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে। রোববার ফেডারেল সংস্থাটির সর্বশেষ হালনাগাদে আগুন নিয়ন্ত্রণে আসার অগ্রগতি বা পুড়ে যাওয়া এলাকার নতুন কোনো পরিসংখ্যান দেয়া হয়নি।

পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর পিলেন। দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য ন্যাশনাল গার্ডের সদস্য ও বিমান মোতায়েন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) প্রবল বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুনের সূত্রপাত ঘটে। পরদিনের মধ্যেই তা স্থানীয় দমকল বাহিনীর সক্ষমতার বাইরে চলে যায় বলে জরুরি ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

আরও

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন...

২০২৬-০৫-১৫ ২২:৩৯

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

​যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থা বা অ্যাসাইলাম সিস্টেমে আমূল পরিবর্তনের লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। দ...

২০২৬-০৫-১৫ ২২:২১

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২