সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জ্বালানি সাশ্রয়ে ছুটি বাড়ানোসহ ৮ দফা পদক্ষেপ নিয়ে ভাবছে সরকার

জ্বালানি সাশ্রয়ে ছুটি বাড়ানোসহ ৮ দফা পদক্ষেপ নিয়ে ভাবছে সরকার

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। জ্বালানি সরবরাহে ঘাটতি ও ব্যয় বৃদ্ধি সামাল দিতে সরকার সাশ্রয়ী নানা পদক্ষেপ বিবেচনা করছে। এর অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টি ও ঘরে বসে কাজ করার বিষয়টি আলোচনায় এসেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার অন্তত আটটি পদক্ষেপ বিবেচনা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিতে অতিরিক্ত একদিন যোগ করা অথবা সরকারি কর্মকর্তাদের সপ্তাহে দুদিন ঘরে বসে কাজের সুযোগ দেওয়া।

এছাড়া অফিসের কাজ দ্রুত শুরু করা কিংবা দৈনিক কাজের সময় কমিয়ে আনার প্রস্তাবও আলোচনায় রয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর চিন্তাভাবনা করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালু রেখে অন্তত তিন দিন অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে এ ধরনের ব্যবস্থার পক্ষে জনমতও পাওয়া গেছে।

মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের পর এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে স...

২০২৬-০৮-১৬ ১৯:৪৫

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

জাতীয়

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

বেসরকারিভাবে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ আস্থা রয়েছে বল...

২০২৬-০৮-১৬ ১৮:৩২

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত...

২০২৬-০৮-১৬ ১৮:০৫

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

জাতীয়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী...

২০২৬-০৮-১৬ ১৫:২৯