সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আরও বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও ইমার্জিং কান্ট্রিজবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শেভরনের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

জাতীয়

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা ন...

২০২৬-০৯-১৪ ০৮:৩২

পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন...

২০২৬-০৯-১৩ ২৩:০০

নিরাপদ খাদ্য নিশ্চিতে ১৯ প্রতিষ্ঠানে ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

জাতীয়

নিরাপদ খাদ্য নিশ্চিতে ১৯ প্রতিষ্ঠানে ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে আইন প্রয়োগ ও মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নিরাপদ খা...

২০২৬-০৯-১৩ ২২:১২

কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে ঘুস না দেওয়ার আহ্বান এনবিআর চেয়ারম্যানের

জাতীয়

কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে ঘুস না দেওয়ার আহ্বান এনবিআর চেয়ারম্যানের

ব্যবসায়ী ও করদাতাদের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে ঘুস না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্র...

২০২৬-০৯-১৩ ২১:০১

সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে: আইনমন্ত্রী

জাতীয়

সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।...

২০২৬-০৯-১৩ ১৯:০৬

শিক্ষিত-বৈষম্যহীন সমাজ গড়তে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী

জাতীয়

শিক্ষিত-বৈষম্যহীন সমাজ গড়তে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী

পাশাপাশি একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন খ...

২০২৬-০৯-১৩ ১৮:২৪