সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমের ছবি

জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমের ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনার পর এবার গোলাম আযমের একটি ছবি সাঁটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ছবিটি ডাকসু সংগ্রহশালায় টাঙানো হয়। ছবিটি সাঁটান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া।

ছবিটির নিচে দেওয়া ক্যাপশনে লেখা রয়েছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন।’

গোলাম আযমের ছবি সাঁটানোর বিষয়ে অর্ক বড়ুয়া বলেন, ডাকসু সংগ্রহশালা বাংলাদেশের জনগণের লড়াই ও ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভ হিসেবে থাকার কথা।

তিনি বলেন, ‘সেই ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভের জায়গায় এই ছবিটি কেন রেখেছি? কারণ আমরা পরিষ্কার দেখছি, আমাদের ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক যখন এখানে জিন্নাহর ছবি লাগান, তখন তিনি বলেছেন, তাঁর ইচ্ছা হয়েছে বলে তিনি লাগিয়েছেন। তো আমার ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের ছবি লাগিয়েছি।’

এর আগে ডাকসু সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি সাঁটানো নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে ছবিটি ভাঙচুরের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় গোলাম আযমের ছবি সাঁটানোর ঘটনা সামনে এলো।

আরও

নিরাপদ খাদ্য নিশ্চিতে ১৯ প্রতিষ্ঠানে ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

জাতীয়

নিরাপদ খাদ্য নিশ্চিতে ১৯ প্রতিষ্ঠানে ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে আইন প্রয়োগ ও মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নিরাপদ খা...

২০২৬-০৯-১৩ ২২:১২

কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে ঘুস না দেওয়ার আহ্বান এনবিআর চেয়ারম্যানের

জাতীয়

কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে ঘুস না দেওয়ার আহ্বান এনবিআর চেয়ারম্যানের

ব্যবসায়ী ও করদাতাদের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে ঘুস না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্র...

২০২৬-০৯-১৩ ২১:০১

সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে: আইনমন্ত্রী

জাতীয়

সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।...

২০২৬-০৯-১৩ ১৯:০৬

শিক্ষিত-বৈষম্যহীন সমাজ গড়তে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী

জাতীয়

শিক্ষিত-বৈষম্যহীন সমাজ গড়তে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী

পাশাপাশি একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন খ...

২০২৬-০৯-১৩ ১৮:২৪

জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অ...

২০২৬-০৯-১৩ ১৭:১৮

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরে বিশ্...

২০২৬-০৯-১৩ ১৬:০১