শনিবার, ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার কেন্দ্র না হয়: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার কেন্দ্র না হয়: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার কেন্দ্র না হয় সেই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়। এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা। এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও দলীয়করণ হয়েছে। একদল আসছে পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। জাদুঘরের একটা জাতীয় চরিত্র থাকা উচিত যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে।’

আজ শনিবার (৮ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন নাহিদ ইসলাম। এনসিপির প্রতিনিধিদলে সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপি ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের নাহিদ ইসলাম বলেন, ‘এর আগেও আমরা এখানে এসেছিলাম। আজ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এই সরকার এ পরিবর্তন করেছে।’

তিনি আরও বলেন, ‘এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের একটা তালিকা ছিল। ফেলানির একটা ভাস্কর্য ছিল। সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল সেটা সরিয়ে ফেলা হয়েছে। সরকার হয়তো ভারতকে খুশি করার জন্য করেছে। কিন্তু আমাদের সম্পর্ক হতে হবে মর্যাদার ভিত্তিতে।’

আরও

ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ে বিভিন্ন টুলস ডেভেলপের চেষ্টা করছি: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ে বিভিন্ন টুলস ডেভেলপের চেষ্টা করছি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ের জন্য আমরা বিভিন্ন টুলস ডেভেলপ করার চ...

২০২৬-০৮-০৮ ১৮:২০

এতিমদের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন সায়েম সোবহান আনভীর

জাতীয়

এতিমদের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন সায়েম সোবহান আনভীর

রাজধানীর জামিয়া মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বসবাসরত প্রায় আড়াইশ শিশুর জীবনে আপন বলতে অনেকটাই সীমিত...

২০২৬-০৮-০৮ ১৭:৩৭

রোমে বিমান বাংলাদেশের ফ্লাইটে কারিগরি ত্রুটি, যা জানা গেল

জাতীয়

রোমে বিমান বাংলাদেশের ফ্লাইটে কারিগরি ত্রুটি, যা জানা গেল

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ঢাকা-রো...

২০২৬-০৮-০৮ ১০:১৮

পাকিস্তানের হাইকমিশনারকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

জাতীয়

পাকিস্তানের হাইকমিশনারকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে দেখতে শুক্রবার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল...

২০২৬-০৮-০৮ ০৮:৫৬

পুলিশ কর্মকর্তাদের ফোনে সতর্কবার্তা, জনসংযোগ বিভাগ বললো ‘গুজব’

জাতীয়

পুলিশ কর্মকর্তাদের ফোনে সতর্কবার্তা, জনসংযোগ বিভাগ বললো ‘গুজব’

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে—এমন একটি বার্তা শুক্রবার (৭ আগস্ট)...

২০২৬-০৮-০৮ ০৮:০৮