মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জন্মগতভাবে জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিশুটি জটিল রোগে আক্রান্ত হলেও তার চিকিৎসা ব্যয় বহনে অক্ষম অসহায় পরিবার। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

এরপর শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তাঁর প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই শিশুর পরিবারের সার্বিক খোঁজখবর নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, তাঁর কার্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে আজ একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান।

সেখানে তারা শিশু আনিফা আক্তারের চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেন।

উপ - প্রেস সচিব জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড আনিফা আক্তারের সার্বিক শারীরিক অবস্থা, চিকিৎসা-সংক্রান্ত নথি এবং বিভিন্ন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে। পর্যালোচনায় শিশুটির রোগের অবস্থা অত্যন্ত জটিল ও সংকটাপন্ন (ক্রিটিক্যাল) বলে মত দেন বিশেষজ্ঞরা।

জাহিদুল ইসলাম রনি আরও জানান, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, চীন থেকে আগত একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে পৌঁছালে আনিফা আক্তারের জটিল রোগের বিষয়টি তাদের সামনে উপস্থাপন করা হবে।

তিনি জানান, দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে চীনা দলের যৌথ পরামর্শের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বিদেশে পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

জাহিদুল ইসলাম রনি জানান, প্রতিনিধি দলের সদস্যরা এ সময় আনিফার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

একই সঙ্গে তারা পরিবারের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক সহমর্মিতা ও শুভকামনার বার্তা পৌঁছে দেন বলেও জানান প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব।

আরও

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয়

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইকে সবার উল্লেখ করে ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা বা রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন...

২০২৬-০৭-১৯ ২৩:৪৬

চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউ’র মতবিনিময়

জাতীয়

চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউ’র মতবিনিময়

দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের চিফ রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিট...

২০২৬-০৭-১৯ ২২:২১

কর্মপরিবেশ উন্নত করতে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

কর্মপরিবেশ উন্নত করতে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কর্মপরিবেশ উন্নত করতে বাংলাদেশ এক নতুন যাত্রা শুরু করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আই...

২০২৬-০৭-১৯ ২০:৫৬

সংসদীয় স্থায়ী কমিটিকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রয়োজন: ডেপুটি স্পিকার

জাতীয়

সংসদীয় স্থায়ী কমিটিকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রয়োজন: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজন...

২০২৬-০৭-১৯ ২০:১৪

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী

জাতীয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার, নৈতিকতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে একটি আধুনিক, নি...

২০২৬-০৭-১৮ ২২:৪৭

আগামী মাসে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০ বিশেষ সুবিধা

জাতীয়

আগামী মাসে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০ বিশেষ সুবিধা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ-সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয়,...

২০২৬-০৭-১৮ ২২:৩৫