শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

জন্মভূমির মুখোমুখি হালান্ড, কেন নরওয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন?

জন্মভূমির মুখোমুখি হালান্ড, কেন নরওয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন?

নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচটি স্ট্রাইকার আর্লিং ব্রাউট হালান্ডের জন্য একেবারেই সাধারণ কোনো ম্যাচ হবে না। সেমিফাইনালে ওঠার লড়াইয়ের পাশাপাশি এই ফরোয়ার্ড তার ক্যারিয়ারে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন তার জন্মভূমির। যেখানে ২৫ বছর আগে তার জন্ম হয়েছিল।

সে সময় তার বাবা আলফ-ইঙ্গে হালান্ড প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের হয়ে খেলতেন। চাইলে তিনি ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলতে পারতেন, কিন্তু তিনি নরওয়েকে বেছে নেন। কেন তিনি ইংল্যান্ড ছেড়ে নর্ডিক দেশটির ফুটবলে খেলার সিদ্ধান্ত নিলেন?

বছরখানেক আগে হালান্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনো কি ইংল্যান্ডের হয়ে খেলার কথা ভেবেছিলেন? তার উত্তর, ‘সাড়ে তিন থেকে চার বছর আমি ইংল্যান্ডের ছিলাম। নরওয়েতে অনেক বেশি থেকেছি। তাই এই দেশকেই বেছে নেওয়া আমার জন্য স্বাভাবিক ব্যাপার ছিল। আমি কখনো জানতে পারব না, আমার বাবা যদি সেখানে আরও বেশি সময় খেলতেন তাহলে কী হতো। হয়তো আমি ইংরেজ হতাম। আমি নরওয়েজিয়ান এবং এটা নিয়ে আমি গর্বিত।’ 

উল্লেখ্য, হালান্ডের বাবা-মাও নর্ডিক। ব্রিটিশ অঞ্চলে তার জন্মের একমাত্র কারণ ছিল তার বাবার পেশাদার ক্যারিয়ার। আলফ-ইঙ্গে কিন্তু নরওয়ের হয়ে বিশ্বকাপেও খেলেছেন। ১৯৩৮ সালে ফ্রান্স বিশ্বকাপের ৫৬ বছর পর ফেরা দলের স্কোয়াডে ছিলেন তিনি। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্রে বাবা বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছিলেন। ২৮ বছর পর সেই একই দেশে প্রথম বিশ্বকাপ খেলতে নেমে নরওয়ে পেল তার ছেলেকে, যিনি চার ম্যাচেই সাত গোল করে এই আসরের অন্যতম উজ্জ্বল নক্ষত্র।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। ম্যানসিটিতে খেলার সুবাদে তিন সতীর্থের মুখোমুখি হবেন হালান্ড।

আরও

ফ্রান্সের ধারাবাহিক সাফল্যের নেপথ্যে কী, যা বললেন দেশম

খেলাধুলা

ফ্রান্সের ধারাবাহিক সাফল্যের নেপথ্যে কী, যা বললেন দেশম

মরক্কোর কোচ সংবাদ সম্মেলন করে গেছেন আধাঘণ্টার বেশি। সাংবাদিকরা ফরাসি কোচ দিদিয়ের দেশমের জন্য অপেক্ষা করছেন তো করছেনই। অত...

২০২৬-০৭-১০ ০৮:৪৩

‘ফ্রান্সের খেলা মানসম্মত’, হার মানলেন মরক্কোর কোচ

খেলাধুলা

‘ফ্রান্সের খেলা মানসম্মত’, হার মানলেন মরক্কোর কোচ

হারের পর সাধারণত কোচদের মুখ গোমরা থাকে। এদিক থেকে মরক্কোর কোচ ওয়াহাবি ছিলেন খানিকটা ভিন্ন। আজ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সে...

২০২৬-০৭-১০ ০৮:৪২

ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের

খেলাধুলা

ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের

ভারতের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। ব্রিস্টলে সিরিজের চতুর...

২০২৬-০৭-১০ ০৮:৩৬

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

খেলাধুলা

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হলো অনেকটা একপেশে। ফরাসিদের দাপুটে ফুটবলের কাছে অসহায় লেগেছে আশরাফ হাকিম...

২০২৬-০৭-১০ ০৮:০৯

অবশেষে ফেঁসে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট, গোপন চুক্তি ফাঁস!

খেলাধুলা

অবশেষে ফেঁসে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট, গোপন চুক্তি ফাঁস!

২০২৬ বিশ্বকাপে মাঠের ভেতরে এবং বাইরে বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল আলোচনা। এরমধ্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ই...

২০২৬-০৭-০৯ ২৩:৫৬

স্কালোনিকে রাগ দেখানো, থুতু নিক্ষেপসহ ম্যাচে যা করেছেন মিশরের কোচ

খেলাধুলা

স্কালোনিকে রাগ দেখানো, থুতু নিক্ষেপসহ ম্যাচে যা করেছেন মিশরের কোচ

চলতি ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ম্যাচ রেফারিংয়ের কারণে বিতর্কিত হয়েছে। খেলার শেষ বাঁশি বাজার পর পরাজিত দ...

২০২৬-০৭-০৯ ২০:০০