শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

বহুল আলোচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তার হওয়া মো. ইমরান (২৫) পথরীঘোনা এলাকার ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা এবং আজাহারের ছেলে।

রোববার (২১ জুন) র‍্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি মো. ইমরান জঙ্গল সলিমপুরের পথরীঘোনা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে শনিবার (গতকাল) বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের পথরীঘোনা এলাকার ছিন্নমূল ৮ নম্বর সমাজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, মামলাটিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৫৩, ৩৩২, ২২৪, ২২৫, ৩৩৩, ৩০৭, ৩৮৬, ৩৬৪, ৩৪২, ৪২৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে একই মামলায় গত ১৮ জুন বিকেলে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে আলী আকবর (২৬) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। তিনি ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।

আরও

মহেশপুরে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক

সারা দেশ

মহেশপুরে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। শুক্রবার ভোররাতে ওই গ্রামের পশ্চিমপাড়ায় এ...

২০২৬-০৮-১৪ ১৬:৪৪

লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা

সারা দেশ

লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ অতিরিক্ত বৃষ্টি, খরা, আগাছা, রোগবালাই ও উৎপাদন খরচ—কৃষিতে দীর্ঘদিনের এসব চ্যালেঞ...

২০২৬-০৮-১৪ ১৬:৪২

ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কাজ উদ্বোধন

সারা দেশ

ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কাজ উদ্বোধন

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরে পদ্মা নদীর ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন ক...

২০২৬-০৮-১৪ ১৬:৩৮