শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধ

জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধ

পরিবেশ ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ'কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ১৩ জুন) বিকেল ৩ টার দিকে জেলা প্রশাসক ও সামাজিক বনায়ন জোন, গাইবান্ধার যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।

একই সঙ্গে গাইবান্ধা জেলার সাতটি উপজেলা ও প্রতিটি ইউনিয়নে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা পরিষদ (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
এ সময় বক্তব্য দেন, পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ,কে,এ হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এবং সামাজিক বনাম জোন, গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডলসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। বৃক্ষরোপণ করতে হবে এবং তা পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচির সফলতা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, চলতি অর্থবছরে গাইবান্ধা জেলায় ১৭ হাজার ৪৫০ টি গাছের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । এ কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে ১৫০ টি ফরজ বোনাস ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে । তিনি বলেন পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপন ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জারুল ও কৃষ্ণচূড়া গাছের দুটি চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২