বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জলবায়ু অভিযোজন বিষয়ে দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন

জলবায়ু অভিযোজন বিষয়ে দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ডের শিক্ষক, যুব ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে দুই দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

গত ৩ ও ৪ মে সীতাকুণ্ডস্থ YPSA-HRDC ক্যাম্পাসে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে “Integrating Climate Change Adaptation into Sustainable Development Pathways of Bangladesh” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, জ্ঞান উন্নয়ন এবং সক্ষমতা শক্তিশালী করা।

দুই দিনের এই প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের প্রাথমিক ধারণা, স্থানীয় অভিযোজন পরিকল্পনা, ক্লাইমেট-স্মার্ট কৃষি, টেকসই সবুজ উদ্যোগে যুবদের সম্পৃক্ততা, অন্তর্ভুক্তিমূলক জলবায়ু কার্যক্রম এবং যুব নেতৃত্ব ও অ্যাডভোকেসি বিষয়ে বাস্তবভিত্তিক সেশন পরিচালিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ খালেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জামির উদ্দিন।

সেশন পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রকল্প ব্যবস্থাপক পঙ্কজ পাল, এডমিন অ্যাসোসিয়েট আরিফুল ইসলাম শাহ এবং প্রশিক্ষণ পরামর্শক আমির হামজা, সামসুন নাহার ও জুবাইর ইসলাম। কর্মসূচির সার্বিক সমন্বয় ও যোগাযোগের দায়িত্বে ছিলেন জেলা সমন্বয়কারী মোঃ ওয়াহিদ হোসেন।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় তরুণ সমাজকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্রিয় ও দক্ষ করে তুলবে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
 

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩