রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির কর্মসূচি পালিত

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির কর্মসূচি পালিত

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির পালন করেছে।

এ উপলক্ষে শনিবার যশোর জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২