শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝড়ের কবলে নৌকাডুবি, যমুনায় নিখোঁজ আঙ্গুরী

ঝড়ের কবলে নৌকাডুবি, যমুনায় নিখোঁজ আঙ্গুরী

বগুড়ার ধুনটে হঠাৎ কালো মেঘ, দমকা হাওয়া আর উত্তাল যমুনা যেন মুহূর্তেই বদলে দিল একদল নারী শ্রমিকের দিনের গল্প। কাজ শেষে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন আঙ্গুরী বেগম (৪০) নামে এক নারী শ্রমিক।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আঙ্গুরী বেগম গোসাইবাড়ী গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা লাল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ১০ নারী শ্রমিক নৌকাযোগে শানবান্ধা চরে ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। দুপুরের আগে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা দ্রুত বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু ফেরার পথে বানিয়াজান স্পার এলাকায় পৌঁছালে আচমকা ঝড়ো হাওয়ায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

নৌকা ডুবে যাওয়ার পর নদীর স্রোতে নারী শ্রমিকরা ভেসে যেতে থাকেন। এসময় স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। ভাটির দিকে ভেসে যাওয়া নয়জন নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো খোঁজ মেলেনি আঙ্গুরী বেগমের।

বড়ইতলী এলাকার বাসিন্দা জুয়েল বাবু জানান, ঘাস কেটে নৌকায় ফেরার সময় তিনি নদীতে কয়েকজন নারীকে ভেসে থাকতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে নিজের নৌকায় তুলে নিরাপদ স্থানে নিয়ে যান।

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, উদ্ধার হওয়া নারীরা বর্তমানে নিরাপদে আছেন। তবে আঙ্গুরী বেগম এখনও নিখোঁজ রয়েছেন।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী জানান, খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন। নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে এবং ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, যমুনার চরাঞ্চলে জীবিকার তাগিদে প্রতিদিনই ঝুঁকি নিয়ে নদী পার হন নারী শ্রমিকরা। কিন্তু বৈরী আবহাওয়া আর নিরাপদ নৌযানের অভাব প্রায়ই তাদের জীবনকে ঠেলে দেয় অনিশ্চয়তার মুখে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২